কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ মালদহের মৌসম বেনজির নূরের

কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মালদহের দাপুটে কংগ্রেস নেত্রী তথা গনিখান চৌধুরীর পরিবারের সদস্য মৌসম বেনজির নূর।

গতবছর থেকেই জল্পনা ছিল। এবার তা সত্যি হল। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মালদহের দাপুটে কংগ্রেস নেত্রী তথা গনিখান চৌধুরীর পরিবারের সদস্য মৌসম বেনজির নূর।

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ মালদহের মৌসম বেনজির নূরের

এদিন নবান্নে এসে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মৌসম। উত্তর মালদহ কেন্দ্র থেকে তিনি জেতা সাংসদ। এবারও তৃণমূলের টিকিটে তিনি এই কেন্দ্র থেকেই প্রার্থী হতে চলেছেন বলে ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী।

কংগ্রেস নয়, বিজেপির বিরুদ্ধে লড়তে তৃণমূল কংগ্রেসই যে আসল মঞ্চ তা মৌসম জানিয়ে দিয়েছেন। মালদহে বাম ও তৃণমূল জমানার রমরমার মধ্যেও গনিখান পরিবারের লোকেরা যে আসনগুলিতে লড়েছেন সেখানে বরাবরই জয় পেয়েছেন। মৌসমও তার ব্যতিক্রম নন। এই কেন্দ্র থেকে দুবার জিতেছেন তিনি। এবার কংগ্রেস ছেড়ে তৃণমূলের ব্যানারে লড়বেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+