মহিলাদের সুরক্ষার দাবিতে পথে স্থানীয়রা, থানার বেহাল দশায় ক্ষোভ

মহিলাদের সুরক্ষার দাবিতে পথে নামলো বিভিন্ন স্বেচ্ছা সেবী সংঘঠন।

মহিলাদের সুরক্ষার দাবিতে পথে নামলো বিভিন্ন স্বেচ্ছা সেবী সংঘঠন। মহিলাদের উপর একের পর এক ধর্ষণ ও নানা ধরনের শারীরিক ও মানসিক অত্যাচারের ঘটনায় তোলপাড় হয়ে উঠছে গোটা দেশ। আমাদের দেশে মহিলাদের কোন সুরক্ষা নেই। আজ সকালেই এই দাবি নিয়ে পথে নামলো বিভিন্ন স্বেচ্ছা সেবি সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষ।

মহিলাদের সুরক্ষার দাবিতে পথে স্থানীয়রা, থানার বেহাল দশায় ক্ষোভ

মালদা জেলা তার ব্যতিক্রম নয় এই জেলাতেও মহিলাদের সুরক্ষার দাবীতে পথে নেমেছে তারা। সাধারণ মানুষ সুরক্ষার দাবি তুলে জেলা পুলিশ প্রশাসনের কাছে মহিলাদের সুরক্ষা দেওয়ার বিষয়ে দাবি তোলে। মালদায় মহিলা থানা থাকলেও নেই কোন হেল্পলাইন নম্বর। কোথাও যদি কোন মহিলা বিপদে পড়ে তারও কোনো নম্বর না থাকার কারণে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেনা মহিলার।

মালদা মহিলা থানার এমন বেহাল চিত্র প্রকাশ্য আসতেই জেলার মহিলাদের ক্ষোভের বহিঃপ্রকাশ উঠে আসছে বিভিন্ন মহলে। জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে ২০১৬ সাল পর্যন্ত মালদ মহিলা থানায় চালু ছিল হেল্পলাইন নম্বর। ৯৭৩৩৭২২১০০ নম্বরটি ছিল মহিলারা বিপদে পড়লেই এই নম্বর জানাতে পারতো। কিন্তু বর্তমানে এই ব্যবস্থা নেই বলেই চলে।

হঠাৎই কোন কারণ ছাড়াই বন্ধ হয়ে যায় হেপলাইন নম্বরটি। তারপর থেকে জেলা পুলিশের পক্ষ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি। এরপর এই বিষয়টি জানাজানি হতেই দ্রুত নম্বরটি মহিলাদের হেল্পলাইন হিসাবে চালু করা হয়। মহিলাদের সুরক্ষিত বিষয়ে আশ্বাস দিয়েছেন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+