স্ত্রীকে খুন করার পর বিষ খেয়ে ৯ ঘন্টা অজ্ঞান স্বামী, জ্ঞান ফিরে আত্মসমর্পণ থানায়
স্ত্রীকে গলা টিপে খুন করার পর নিজেও বিষ খেয়ে জ্ঞান হারিয়েছিলেন স্বামী। ন’ঘণ্টা অজ্ঞান হয়ে পড়েছিলেন ঘরেই। তারপর জ্ঞান ফিরতে তিনি টলতে টলতে তালতলা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
কলকাতা, ১৩ ডিসেম্বর : স্ত্রীকে গলা টিপে খুন করার পর নিজেও বিষ খেয়ে জ্ঞান হারিয়েছিলেন স্বামী। ন'ঘণ্টা অজ্ঞান হয়ে পড়েছিলেন ঘরেই। তারপর জ্ঞান ফিরতে তিনি টলতে টলতে তালতলা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশকে জানান, স্ত্রীকে খুন করেছেন তিনি। নিজেও বিষ খেয়েছেন। তারপরই তালতলার ডক্টর্স লেনের বাড়িতে গিয়ে পুলিশ উদ্ধার করে মালা দত্তের দেহ। আত্মসমর্পণকারী অশোক দত্তকে ভর্তি করা হয় এনআরএস হাসপাতালে।
কিন্তু কেন স্ত্রীকে খুন করলেন অশোকবাবু? প্রাথমিক তদন্ত পুলিশ মনে করছে এই খুনের পিছনে দাম্পত্য কলহই রয়েছে। অশোক দত্ত তালতলায় একটি ছোট ইলেকট্রিক দোকান চালান। নিত্যদিন বাড়িতে লেগেছিল অশান্তি। দু'জনের সংসার, তবু নিত্য অশান্তিতে জেরবার হয়ে যাচ্ছিলেন বলে প্রতিবেশীদের অভিযোগ। পুলিশ এখন খতিয়ে দেখছে, ঠিক কী নিয়ে তাদের দাম্পত্য কলহ লেগেছিল? এই খুনের মোটিভ কী, তা স্পষ্ট হবে দাম্পত্য কলহের কারণ জানলেই, এমনটাই ধারণা তদন্তকারী পুলিশ অফিসারদের।

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারীরা। এরই মধ্যে অশোক দত্ত পুলিশকে জানিয়েছেন, গলা টিপে মারার পর মৃত্যু নিশ্চিত করতে বালিশ চেপে ধরা হয় মুখে।
সোমবার রাত দশটা নাগাদ তালতলা থানায় গিয়ে অশোক দত্ত আত্মসমর্পণ করেন। তিনি দুপুরে স্ত্রীকে গলা টিপে খুন করেন। তারপর কেন রাতে গিয়ে তিনি আত্মসমর্পণ করলেন, তা নিয়ে ধন্দ তৈরি হয়। এ প্রসঙ্গে পুলিশ খতিয়ে দেখছে অশোক দত্ত আত্মহত্যা করার জন্য কী বিষ খেয়েছিলেন, যাতে তিনি ন'ঘণ্টা জ্ঞান হারান। তারপর জ্ঞান ফিরলই বা কী করে? সেটাও রহস্য। কিছুদিন আগে ডক্টর্স লেনে আর একটি খুনের ঘটনা ঘটে। সেই খুনের সঙ্গে কি কোনও সম্পর্ক রয়েছে মালা দত্ত খুনের? তাও খতিয়ে দেখছে পুলিশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications