SIR-এর ফর্মে এই ভুল? জেল হতে পারে আপনার! কোন জায়গায় সাবধান হতে হবে? জানুন
দেশজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR)-এর প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ সহ আরও ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআর (SIR) প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই বঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়ায় ফর্ম বিলি করার কাজ প্রায় শেষে। আবার অনেক জায়গাতে বিএলও-রা ফর্ম জমা নেওয়াও শুরু করে দিয়েছেন। তবে এখনও কিছু কিছু প্রশ্ন এখনও চিন্তায় ফেলছে অনেক মানুষকেই। সেগুলি হল, এই প্রক্রিয়ায় কাদের ক্ষেত্রে কোনওরকম নথি দেওয়ার প্রয়োজন পড়বে না এবং কোন কোন ক্ষেত্রে খসড়া ভোটার তালিকায় নাম উঠবে না?

SIR-এর ফর্ম ফিল আপ করার ক্ষেত্রেও যে যে নিয়ম রয়েছে তা মেনে চলা অত্যন্ত জরুরি।এই ফর্ম পূরণের ক্ষেত্রে অনেক সাহায্য করছেন বিএলও এবং বিএলএ-রা। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে কিছু কিছু বিষয় ভালোকরেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল অনেক আগেই। ফর্ম পূরণ করার জন্য যেসমস্ত কাজগুলি করলে সেগুলো আইনত অপরাধ বলে ধরে নেওয়া হবে সেটাও নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে।
তবে এই SIR-ফর্ম পূরণ করা সময় যদি ভোটাররা এইসমস্ত ভুল করেন, তাহলে কিন্তু সেই ভোটারের জেলও হতে পারে। কিন্তু কী সেই ভুল? আসুন জেনে নেওয়া যাক।
১. SIR নিয়ে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যদি কোনও ভোটারের নাম দুই জায়গায় থাকে, তাহলে সেই ব্যক্তি দুই জায়গাতেই ফর্ম পূরণ করতে পারবেন না। ভোটারদের তালিকায় শুধুমাত্র এক জায়গাতেই নাম থাকবে। যদি একজন ব্যক্তির নাম দুই জায়গায় থাকে, তাহলে অন্য আর-এক জায়গা থেকে সেই নাম কেটে দিতে হবে।
২. কোনও ভোটার যদি কাজের সূত্রে অন্য কোনও শহরে থেকে থাকেন এবং সেখানেও আলাদা একটি ভোটার কার্ড তৈরি করে থাকেন, তাহলে প্রথমেই তাঁকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কোন জায়গার ভোটার থাকতে চান। তিনি যে জায়গার ভোটার থাকতে চান তার বিপরীত জায়গা থেকে নাম বাদ দিয়ে দিতে হবে।
৩. নির্বাচন কমিশন জানিয়েছে, কোনও ভোটারই যেন দুই জায়গা থেকে SIR-এর ফর্ম পূরণ না করে। যদি কোনো ভোটার দুই জায়গা থেকে ফর্ম পূরণ করেন, তবে সেটা জনপ্রতিনিধিত্ব আইনের লঙ্ঘন বলেই ধরে নেওয়া হবে। এই আইনের ৩১ নম্বর ধারায় বলা আছে, কোনও ভোটার যদি ভোটার তালিকা তৈরি অথবা সংশোধনের সময় মিথ্যা বিবৃতি দেন, তাহলে ১ বছর পর্যন্ত সেই ব্যক্তির জেল বা জরিমানা হতে পারে। আবার উভয় শাস্তিও হতে পারে।












Click it and Unblock the Notifications