সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

মার্চের শুরুতেই আবহাওয়ার খামখেয়ালিপনা যেন নতুন করে চমক দিচ্ছে বাংলাকে। সকালের ঝকঝকে রোদ ধীরে ধীরে দুপুর গড়াতেই রীতিমতো অস্বস্তিকর গরমে পরিণত হচ্ছে। রোদে বাইরে বেরোলেই যেন গা জ্বলে যাওয়ার মতো পরিস্থিতি। যদিও ঠিক গত সপ্তাহেই উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বহু জেলায় হালকা বৃষ্টির দেখা মিলেছিল। সেই আবহের মধ্যেই ফের নতুন করে বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। কারণ, আকাশের মানচিত্রে তৈরি হয়েছে একাধিক ঘূর্ণাবর্ত, যার প্রভাব পড়তে চলেছে বাংলার আবহাওয়ায়।

আবহাওয়াবিদদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব বাংলাদেশের দিকেও সক্রিয় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় আগে থেকেই একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় ছিল, তার ওপর আবার নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে। ফলে চারদিক থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়ছে বায়ুমণ্ডলে। এর জেরেই উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আপাতত শুষ্ক ও উষ্ণ আবহাওয়াই বজায় থাকবে। সকাল থেকে পরিষ্কার আকাশ থাকলেও দুপুরের পর বাড়বে রোদের তেজ। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকার ইঙ্গিত রয়েছে। তবে শনিবার বিকেলের পর থেকেই আবহাওয়ার মোড় ঘোরার সম্ভাবনা দেখা দিচ্ছে। রবিবার থেকে টানা তিনদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির উপযোগী পরিবেশ তৈরি হতে পারে, যদিও তাতে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই।

অন্যদিকে উত্তরবঙ্গে এখনো শীতের হালকা আমেজ টিকে রয়েছে। তবে সেখানেও আবহাওয়ার পরিবর্তনের আভাস মিলছে। রবিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া। বজ্রবিদ্যুতের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। তাই এই সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভোরের দিকে কিছু জেলায় হালকা কুয়াশাও দেখা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+