শিলিগুড়িকে বিধ্বংসী অগ্নিকাণ্ড! পুড়ে গেল বেশ কয়েকটি দোকান
শিলিগুড়িতে বিধ্বংসী আগুন। মঙ্গলবার ভোরে এই আগুন লাগে। এই আগুনে কমপক্ষে সাতটি কসমেটিক্সের দোকান ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে।
শিলিগুড়িতে বিধ্বংসী আগুন। মঙ্গলবার ভোরে এই আগুন লাগে। এই আগুনে কমপক্ষে সাতটি কসমেটিক্সের দোকান ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার খবর পাওয়ার পরে চারটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর কাজ এখনও চলছে বলে জানা গিয়েছে।

আগুনে হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
এর আগেও শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন লেগেছিল। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগুন লেগেছিল তুলাপট্টিতে। পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছিল।
শিলিগুড়ির অন্যতম বড়বাজার বলেই পরিচিত এই বিধান মার্কেট। সেকানে রয়েছে বিভিন্ন সামগ্রির দোকান। অনেকেই রাতে দোকানে থেকে যান। সোমবার
রাতে যখন মার্কেট বন্ধ হয় তখন কিছু টের পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। এদিন ভোরে একটি কসমেটিক্সের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে।
West Bengal: Fire has broken out in Bidhan Market of Siliguri. Seven cosmetic shops have been gutted in fire. Four fire tenders are present at the spot. Fire fighting operations are underway. More details awaited. pic.twitter.com/NeXjRS99oW
— ANI (@ANI) June 10, 2019












Click it and Unblock the Notifications