Vande Bharat Express: হাওড়ায় কীভাবে চলছে বন্দে ভারতের রক্ষণাবেক্ষণ! দেখুন সেই ছবি

Vande Bharat Express: হাওড়ার কারশেডেই হবে এবার বন্দে ভারতের রক্ষণাবেক্ষণ। এজন্যে তৈরি করা হয়েছে একটি আলাদা শেডও। গত কয়েকদিন আগে হঠাত করেই থমকে যায় হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।

শেষমুহূর্তে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। আর এই অবস্থায় খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কার্যত সমস্যার মুখে পড়তে হয়। ওই ট্রেনেই মালদহ যাওয়ার কথা তাঁর। এমনকি হঠাত বন্দে ভারতে (Vande Bharat Express) যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় যাত্রীদের বিক্ষোভের মুখেও পড়তে হয় রেল আধিকারিকদের।

Vande Bharat Express:

একেবারে আধুনিক প্রযুক্তিতে তৈরি ট্রেনটিকে সারাই করতেও যথেষ্ট বেগ পেতে হয় রেল (Indian Rail) কর্মীদের। এমনকি ট্রেনের যে অংশটি খারাপ হয় সেটিও বাংলায় ছিল না। এই অবস্থায় এয়ার লিফট করে খারাপ হওয়া যন্ত্রাংশটি হাওড়ায় নিয়ে আসা হয়। কার্যত দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় রেলকে (Indian Rail)।

এই অবস্থায় বড় সিদ্ধান্ত রেলওয়ের। কার্যত পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে হাওড়ায় বন্দে ভারতের (Vande Bharat Express) রক্ষণাবেক্ষনে বিশেষ কারশেড(Howrah Carshed) করল রেলওয়ে। একেবারে আধুনিক মানের সেই কারশেড। আর তা হাওড়া ঝিল সাইডিংয়ে তৈরি করা হয়েছে বলে খবর। যেখানে গোটা বন্দে ভারত ট্রেনটি ঢুকে যাবে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। মূলত সমস্ত মরশুমে যাতে বন্দে ভারতের রক্ষণাবেক্ষণ করা যায় সেজন্যেই এই ব্যবস্থা।

শুধু তাই নয়, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ‌্যাক্টরিতে গিয়ে ট্রেনিংও নিয়ে এসেছেন বেশ কয়েকজন রেল কর্মী। বিশেষ করে কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে ভারতের প্রথম এই সেমি বুলেট ট্রেনটিকে সে বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে ওই কর্মীদের। আর তারাই এই মুহূর্তে বন্দে ভারতের (Vande Bharat Express) রক্ষণাবেক্ষনের দায়িত্বে আছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, হঠাত করে কোনও যান্ত্রিক ত্রুটি যদি ধরা পড়ে তাহলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে তাও ট্রেনিং কর্মীদের দেখানো হয়েছে।

indian rail

ইতিমধ্যে তিনটি বন্দে ভারত (Vande Bharat Express) পেয়েছে বাংলা। খুব শীঘ্রই পাটনা-হাওড়া রুটে শুরু হতে পারে আরও একটি সেমি বুলেট ট্রেন। এমনকি বারাণসী-হাওড়া এবং রাঁচি-হাওড়া রুটেও বন্দে ভারত চলতে পারে বলে জানা গিয়েছে। এই অবস্থায় আলাদা একটি কারসেড প্রয়োজন ছিল হাওড়ায়। আর সেই কারনেই এহেন সিদ্ধান্ত।

ছবি- সৌজন্যে ভারতীয় রেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+