চোপড়া মূল অভিযুক্তের দেহ উদ্ধার নয়ানজুলিতে, স্থানীয়দের দাবি ঘিরে চাঞ্চল্য

চোপড়া মূল অভিযুক্তের দেহ উদ্ধার নয়ানজুলিতে, স্থানীয়দের দাবি ঘিরে চাঞ্চল্য

বিজেপির বুথ সভাপতির বোনকে অপহরণ করে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত ফিরোজ আলির দেহ উদ্ধার হয়েছে সেই একই জায়গা থেকে। আজ সকালে যেখান থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছিল সেখান থেকেই উদ্ধার হয় এক যুবকের দেহ। সেটি মূল অভিযুক্ত ফিরোজ আলির বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। যদিও মৃতের পরিবার দেহ শনাক্ত করেনি এখনও।

চোপড়াকাণ্ডে মূল অভিযুক্তের দেহ উদ্ধার

চোপড়াকাণ্ডে মূল অভিযুক্তের দেহ উদ্ধার

চোপড়ায় বিজেপির বুথ সভাপতির বোনকে ধর্ষণ করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ফিরোজ আলির দেহ উদ্ধার হয়েছে সেই একই জায়গা থেকে। সেই নয়ানজুলিতেই উদ্ধার হয়েছিল নির্যাতিতার দেহ। স্থানীয়রা দেহটি দেখে দাবি করেছে সেটি মূল অভিযুক্ত ফিরোজ আলির দেহ। যদিও এখনও পর্যন্ত পুলিস কিছু জানায়নি বা তার পরিবারের পক্ষ থেকেও শনাক্ত করা হয়নি দেহটি।

আটক মূলক অভিযুক্তের বাবা

আটক মূলক অভিযুক্তের বাবা

রবিবার এই ঘটনায় জড়িত সন্দেহে মূল অভিযুক্ত ফিরোজ আলির বাবা, দাদা সহ ৩ জনকে আটক করেছিল পুলিস। ফিরোজ আলির সন্ধান পাওা যায়নি। স্থানীয়দের দাবি প্রমাণ লোপাটের জন্য ফিরোজ আলিকে পিটিয়ে খুন করে নয়ানজুলিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। যদিও ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কোনও কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিজেপির হুঁশিয়ারি

বিজেপির হুঁশিয়ারি

ইতিমধ্যে চোপড়া কাণ্ডে তৃণমূল জড়িত আছে বলে অভিযোগ করেছে বিজেপি। গতকাল স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল চোপড়া। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পদ মূল অভিযুক্তের ফাঁসি দাবি করেছিলেন। না হলে শাসক দলকে দেখে নেওয়ার হুঙ্কার দিয়েছিলেন তিনি।

নারী নিরাপত্তা নেই রাজ্যে

নারী নিরাপত্তা নেই রাজ্যে

ঘটনার পর থেকেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্যে নারীদের নিরাপত্তা নেই। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন নারী বলে কটাক্ষ করেছে বিজেপির মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পল। এই নিয়ে বড় আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+