উত্তর ভারতে ঘন কুয়াশার জের, প্রভাব এরাজ্যের ট্রেন চলাচলেও
উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে ফের বিঘ্ন ট্রেন চলাচল। রাজধানী, যোধপুর এক্সপ্রেসের মতো ট্রেন ১০ থেকে ২০ ঘণ্টা দেরিতে চলছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।
উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে ফের বিঘ্ন ট্রেন চলাচল। রাজধানী, যোধপুর এক্সপ্রেসের মতো ট্রেন ১০ থেকে ২০ ঘণ্টা দেরিতে চলছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

উত্তর ভারত থেকে হাওড়া ও শিয়ালদহমুখী বেশ কয়েকটি দূরপাল্লার ডাউন ট্রেন দেরিতে চলছে।
একনজরে দেরিতে চলা ট্রেনের নাম
- যোধপুর এক্সপ্রেস ২০ ঘণ্টা
- নয়াদিল্লি-হাওড়া রাজধানী ১১ ঘণ্টা
- নয়াদিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেস সাড়ে ১৫ ঘণ্টা
- অমৃতসর মেল ৯ঘণ্টা
- চম্বল এক্সপ্রেস ৭ ঘণ্টা
- দূন এক্সপ্রেস সাড়ে ৬ ঘণ্টা
- আজমেঢ় এক্সপ্রেস সাড়ে ৫ ঘণ্টা

সংশ্লিষ্ট ডাউন ট্রেনগুলি দেরিতে আসার জেরে একাধিক আপ ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। যার মধ্যে রয়েছে পূর্বা এক্সপ্রেস, কালকা মেল।

Click it and Unblock the Notifications