ঘুম থেকে উঠতে দেরি, নাবালিকা পরিচারিকা মাথা ফাটিয়ে আটক জয়েন্ট বিডিও’র স্ত্রী
জয়েন্ট বিডিও-র বাড়়িতে পরিচারিকা নিয়োগ হয়েছিল শিশুকে দেখভালের জন্য। কিন্তু তাঁকে দিয়েই করানো হত বাড়ির সমস্ত কাজ। আর একটা ছোট্ট ভুল করলেই অমানবিককাণ্ড ঘটানো হত।
পান থেকে চুন খসার উপায় ছিল না। তাহলেই জুটত মারধর। নাবালিকা পরিচারিকাকে মারধরের চাঞ্চল্যকর অভিযোগ উঠল খোদ জয়েন্ট বিডিও-র স্ত্রী ও মায়ের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় নাবালিকা পরিচারিকাকে উদ্ধার করা হয় তাঁর বাড়ি থেকে। এরপরই নাবালিকা পরিচারিকাকে মারধর করার অভিযোগে জয়েন্ট বিডিও-র স্ত্রীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের খাগড়াবাড়িতে।

জয়েন্ট বিডিও-র বাড়়িতে পরিচারিকা নিয়োগ হয়েছিল শিশুকে দেখভালের জন্য। কিন্তু তাঁকে দিয়েই করানো হত বাড়ির সমস্ত কাজ। আর একটা ছোট্ট ভুল করলেই অমানবিককাণ্ড ঘটানো হত। পরিচারিকার কপালে জুটত মারধর। সেই মারধর মাঝেমধ্যেই অমানবিকতার পর্যায়েও পৌঁছে যেত।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছর ১৩-র ওই কিশোরীর ঘুম থেকে উঠতে আধ ঘণ্টা দেরি হয়েছিল। এই ছিল অপরাধ। তার জন্যই তাকে মারধর করেন আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের জয়েন্ট বিডিও অংশুমান দত্তের স্ত্রী ও মা। জয়েন্ট বিডিও স্ত্রী শুভ্রা দত্তকে আটক করেছে পুলিশ।
অভিযোগ, সাঁড়াশি দিয়ে মারা হয়। মারের চোটে ফেটে যায় মাথা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি ,করেন স্থানীয়রা। নাবালিকা পরিচারিকার বাড়ি আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায়। বাবা-মা নেই। মামার বাড়িতে থাকত পাঁচ-ভাইবোনের সঙ্গে।
কয়েকমাস আগে জয়েন্ট বিডিও তাকে আধার কার্ড ও বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজের বাড়িতে এনেছিলেন। কালচিনির বিডিও অংশুমান দত্ত তার বিয়ে দেবেন বলেও আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কোনও প্রতিশ্রুতিই রাখা হয়নি। উল্টে তাকে দিয়ে কাজ করানো হত বাড়ির।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications