Mahua Moitra: মহুয়া মৈত্রকে তলব এথিক্স কমিটির, ৩১ অক্টোবর হাজিরার নির্দেশ

ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার মামলায় এবার তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে তলব করল এথিক্স কমিটি। ৩১ অক্টোবর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। আজ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিশেষ বন্ধু জয় অনন্তকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তারপরেই এথিক্স কমিটির পক্ষে থেকে বলা হয়েছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা অত্যন্ত উদ্বেগজনক এবং গুরুত্বপূর্ণ। তাই মহুয়া মৈত্রকেও এই বিষয়টি নিয়ে জেরা করতে চান তাঁরা। সাংসদের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রশ্ন করার জন্য দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানির কাছে টাকা নিতেন।

Mahua Moitra

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সংসদের স্পিকার ওম বিড়লাকে অভিযোগ করেছিলেন যে মহুয়া মৈত্র টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেন। তিনি দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানির কাছ থেকে ২ কোটি টাকা এবং একাধিক বহুমূল্য সামগ্রির পরিবর্তে লোকসভার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং আইডি দিয়ে দিয়েছিলেন।

সাংসদের বিরুদ্ধে এই গুরুতর তথ্য নিশিকান্ত দুবের কাছে ফাঁস করেছিলেন মহুয়া মৈত্রের ঘনিষ্ঠ বন্ধু আইনজীবী জয় অনন্ত। তার প্রেক্ষিতেই নিশিকান্ত দুবে সংসদের স্পিকারের কাছে নালিশ ঠোকেন তারপরেই তলব করা হয় নিশিকান্ত দুবে এবং জয় অনন্তকে। বৃহস্পতিবার তাঁরা সংসদের এথিক্স কমিটির মুখোমুখি হয়েছিলেন।

এদিকে মহুয়া মৈত্র পাল্টা নিশিকান্ত দুবের বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি রাখার অভিযোগ করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য দুবাইয়ের শিল্পপতি দর্শন হিরান্দানি সেই কথা নাকি স্বীকারও করেছিলেন। মহুয়া মৈত্র অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন আদানিদের বিরুদ্ধে সংসদে সরব হওয়ার কারণেই তাঁকে টার্গেট করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+