Mahua Moitra: মহুয়াকে নিয়ে চড়ছে উত্তাপ, এথিক্স কমিটির জেরার মুখে সাংসদের প্রেমিক এবং বিজেপি সাংসদ

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তেজনার পারদ চড়ছে রাজনৈতিক মহলে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেন তৃণমূল কংগ্রেস সাংসদ। দুবাইয়ের ব্যবসায়ীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিজেপি সাংসদ।

তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে অভিযোগ তিনি সংসদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরান্দানিকে দিয়েছিলেন। এবং সংসদে প্রশ্ন করার জন্য তিনি তাঁর কাছ থেকে ২ কোিট টাকা এবং প্রচুর দামি উপহার পর্যন্ত নিয়েছিলেন। সাংসদের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ কতটা সত্যি তা যাচাই করে দেখতে আজ বৈঠকে বসছে সংসদের এথিক্স কমিটি।

Mahua Moitra

নিশিকান্ত দুবের অভিযোগ করার পরেই সংসদের এথিক্স কমিটি তা নিয়ে তদন্ত শুরু করেছে। কারণ নিশিকান্ত দুবে যে গুরুতর অভিযোগ করেছেন সাংসদের বিরুদ্ধে তাতে যথেষ্ট উদ্বেগের বিষয়। বিজেপি সাংসদের দাবি মহুয়া মৈত্র নাকি মোটা টাকা এবং দামি উপহারের বিনিময়ে দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানিকে সংসদের পোর্টালে নিজের পাসওয়ার্ড এবং আইডি দিয়েছেন।

ব্যবসায়ী নিজে সেকথা স্বীকার করেছেন। নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে সেকথা জানিয়েছেন। সূত্রের খবর আজ সংসদের এথিক্স কমিটি নিশিকান্ত দুবে এবং মহুয়া মৈত্রের আইনজীবী বন্ধু জয় অনন্তের বক্তব্য শুনবে। কারণ জয় অনন্তই প্রথম নিশিকান্ত দুবেকে সেকথা ফাঁস করেছিলেন। এথেক্স কমিটি তাঁদের বক্তব্য শোনার পরেই মহুয়া ৈমত্রকে নিয়ে সিদ্ধান্ত নেবে।

এদিকে তৃণমূল সাংসদ অভিযোগ করেছেন, তিনি আদানি গোষ্ঠীর দুর্নীতি এবং শেয়ারবাজারে কারচুপি নিয়ে সরব হয়েছিলেন বলেই তাঁকে টার্গেট করা হচ্ছে। হিন্ডেনবার্গ কমিটির রিপোর্ট নিয়ে তিনি সংসদে সরব হয়েছিলেন বলে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+