বিজেপি নেতার পুজো উদ্বোধনে তৃণমূল সাংসদ, জল্পনা বাড়ালেন মহুয়া
তৃণমূল শিবিরে যখন ভাঙন ভর করছে ঠিক তখনই সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে দেখা গেল এলাকার প্রভাবশালী বিজেপি নেতার পুজো উদ্বোধনে। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাহলে কী এবার সব্যসাচীর পর মহুয়ার দল
তৃণমূল শিবিরে যখন ভাঙন ভর করছে ঠিক তখনই সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে দেখা গেল এলাকার প্রভাবশালী বিজেপি নেতার পুজো উদ্বোধনে। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাহলে কী এবার সব্যসাচীর পর মহুয়ার দল বদলের পালা। কৃষ্ণনগরের সাংসদকে ঘিরে এখন জল্পনা তুঙ্গে।
কারণ কয়েকদিন আগেই কৃষ্ণনগরের একাধিক দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। সেই লাইনে কী তাহলে এবার সামিল হতে চলেছেন মহুয়াও। তৃণমূল নেত্রীর বিশেষ আস্থা ভাজন মহুয়া মৈত্র। তাঁর এই পদক্ষেপে দলের অন্তরেও শুরু হয়েছে জল্পনা।

বৃহস্পতিবার কৃষ্ণনগরের ঘূর্ণির তরুণ সঙ্ঘ ক্লাবের পুজো উদ্বোধন করেন মহুয়া মৈত্র। তাঁর সঙ্গে ছিলেন কৃষ্ণনগর পুরসভায় প্রাক্তন পুরপ্রধান অসীম সাহা ও উপপুরপ্রধান মণি সরকারও। এই নিেয় শোরগোল পড়ে গিয়েছে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস শিবিরে। কারণ লোকসভা ভোটে কৃষ্ণনগরের হাল শক্ত হাতে ধরেছিলেন মহুয়াই। তিনিও যদি বিজেপির দিকে পা বাড়ান তাহলে কৃষ্ণনগর পুরসভার পাশাপাশি লোকসভা কেন্দ্রটিও হাত ছাড়া হতে পারে তৃণমূলের।
অন্যদিকে অসিত সাহাকে দলে ফেরানোর তৃণমূলের কোনও নতুন কৌশল কিনা সে সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনীতিকরা। যদিও এই নিয়ে কোনও কথা বলতে চাননি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।












Click it and Unblock the Notifications