মহিষাদলে সকলের কথা পরিবারের মানবিক উদ্যোগ
লকডাউনের বিধিনিষেধ মেনে সকলের কথা-র কবি প্রণাম ও মানবিক উদ্যোগের প্রশংসা সব মহলেই। উদ্যোগে সামিল এলাকার সাধারণ মানুষজনও। লকডাউনের কঠিন দিনে আজ সময় যখন বিপন্ন, জীবন তখন বিষণ্ণই।
লকডাউনের বিধিনিষেধ মেনে সকলের কথা-র কবি প্রণাম ও মানবিক উদ্যোগের প্রশংসা সব মহলেই। উদ্যোগে সামিল এলাকার সাধারণ মানুষজনও। লকডাউনের কঠিন দিনে আজ সময় যখন বিপন্ন, জীবন তখন বিষণ্ণই। সেই কঠিন সময়ে কবিগুরুর জন্মদিনেই সকলের কথা পরিবারের উদ্যোগে মহিষাদল জুড়ে কষ্টে থাকা মানুষজনদের জন্য অন্নদান কর্মসূচির সূচনা হয়েছে।

মহিষাদলের এক সেচ্ছাসেবী সংস্থা সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী সকলের কথার উদ্যোগে কবি প্রণম উপলক্ষে অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর নামাঙ্কিত স্থানীয় কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে। যে মঞ্চে কবি শিল্পী সাহিত্যিকদের পাশাপাশি সাধারণ মানুষজনও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মহিষাদলের বিডিও জয়ন্ত দে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা। করোনা লকডাউনের এই কঠিন সময়ে এদিন একমঞ্চেই উপস্থিত হয়েছিলেন এলাকার ডান-বাম, গেরুয়া-সবুজ অর্থাৎ তৃনমুল, বিজেপি, কংগ্রেস সহ সব রাজনৈতিক দলের স্থানীয় নেতারাই। তাদের উপস্থিতিতেই কষ্টে থাকা মানুষদের জন্য অন্নদান কর্মসূচির সূচনা হয়। কর্মসূচি চলবে তিনদিন ধরে। উদ্যোক্তাদের কথায়, বর্তমান সময়ের সর্বার্থে জড়িয়ে পড়েছে অনিশ্চয়তার সংকট, তবুও "জীবন"-কে অস্বীকার করার স্পর্ধা আমাদের নেই। জীবনযুদ্ধের কথাযাত্রায় আমরা সকলের কথাও সাথী।সেকারণেই তিনিদিনের প্রতিদিনই ২০০০ সমস্যদীর্ণ মানুষের হাতে অন্ন-ব্যাঞ্জন তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সকলের কথা পরিবার। প্রতিদিন স্থানীয় পাঁচটি ক্লাবের হাতে মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চ থেকে রান্না খাওয়ার বিতরণ চলবে। এই তিনদিনে বিভিন্ন অঞ্চলের মোট ১৬ টি ক্লাব কর্তৃপক্ষের মাধ্যমে এই আহার্য সামগ্রী বিতরণ চলবে।

লকডাউন পর্বের সমস্ত বিধি-নিষেধ মান্য করে সকলকে সাথে নিয়েই উদ্যোগ চালিয়ে যাবে সকলের কথা পরিবার। কবিগুরুর জন্মদিনে তারই সুচনা হলো কবিকে স্মরণ করে। সকলের কথা পরিবারের উপদেষ্টা মণ্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য মন্ত্রী শুভেন্দু অধিকারীর উৎসাহদানে এই কর্মসূচি শুরু হয়েছে। লকডাউন পর্বে আগামী দিনগুলিতেও এই উদ্যোগ চালু থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এদিকে সকলের কথার উদ্যোগে খুশি মহিষাদলের বিভিন্ন ক্লাবের কর্তারাই। মহিষাদল কোচিং সেন্টার, কসমস ক্লাব থেকে গাজীপুরের হঠাৎ সংঘ, এই কর্মসূচিতে সামিল সকলেই সাধুবাদ জানিয়েছেন সকলের কথা পরিবারকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications