রাত পোহালেই ভোট, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মহেশতলায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর

আবার ভোট রাজ্যে। রাত পোহালেই মহেশতলায় উপনির্বাচন। আঁটোসাঁটো নিরাপত্তায় ভোটগ্রহণ হবে এবার। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে।

আবার ভোট রাজ্যে। রাত পোহালেই মহেশতলায় উপনির্বাচন। সকাল সাতটায় শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। আঁটোসাঁটো নিরাপত্তায় ভোটগ্রহণ হবে এবার। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। মোট ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোট গ্রহণ করা হবে। রাজ্যে সহিংস পঞ্চায়েত নির্বাচনের পর সোমবারের উপনির্বাচন কতটা শান্তিপূর্ণ হয় সেদিকেই নজর বাংলার।

রাত পোহালেই ভোট, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মহেশতলায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর

এই উপনির্বাচনে ফের একবার সম্মুখ সমরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের পর আবারও ভোট যুদ্ধ। ত্রিমুখী লড়াইয়ে এবার মহেশতলায় কে ফায়দা তুলতে পারে, তা-ই দেখার। রাজ্যের সাম্প্রদায়িক উপনির্বাচনগুলিতে তৃণমূলেরই জয় জয়কার হয়েছে। দ্বিতীয় দল হিসেবে উত্থান হয়েছে বিজেপির। তবে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এলেও প্রথম স্থানাধিকারী তৃণমূলের সঙ্গে ব্যবধান উত্তরোত্তর বেড়েছে। কাঁথি হোক বা সবং, কিংবা নোয়াপাড়া বা উলুবেডিয়া- সর্বত্রই এক চিত্র।

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে রবিবার বিকেল থেকেই এলাকায় রুটমার্চ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এখানে মোট ২ লক্ষ ৪৮ হাজার ৭৫৪ জন ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে। মোট বুথের সংখ্যা ২৮৩। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দুলাল দাস। বিজেপির প্রার্থী হয়েছেন সিবিআই কর্তা সুজিত ঘোষ। বামেরা প্রার্থী করেছে আনকোরা প্রভাত চৌধুরীকে। কংগ্রেস প্রার্থী দেয়নি। তাঁরা নৈতিক সমর্থন জানিয়েছে বামফ্রন্ট প্রার্থীকে।

বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। কস্তুরীদেবী গত দুবারের বিধায়ক। এবার তাঁর জায়গায় তাঁর স্বামীকেই প্রার্থী করেছে তৃণমূল। আবার ২০১৬-র মতোই এই কেন্দ্রে বাম-কংগ্রেস জোট করেই লড়াইয়ে নেমেছে। ২০১৬-র পর এই প্রথম কোনও নির্বাচনে কংগ্রেস প্রার্থী না দিয়ে বামেদের সমর্থন করেছে। ফলে এই কেন্দ্রের নির্বাচন এবার ত্রিমুখী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+