কিশোরী ‘ভক্ত’কে যৌন হেনস্থা, ধর্ষণের অভিযোগে গ্রেফতার আরও এক মহারাজ

ফের পুলিশে জালে মহারাজ। অপরাধ সেই যৌন হেনস্থা। এবার বছর ১৫-র এক কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হল নিতাই গৌর আশ্রমের মহারাজ দীনকৃষ্ণ দাসকে।

ফের পুলিশের জালে মহারাজ। অপরাধ সেই যৌন হেনস্থা। এবার বছর ১৫-র এক কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হল নিতাই গৌর আশ্রমের মহারাজ দীনকৃষ্ণ দাসকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নবদ্বীপে। অভিযোগ, মন্দিরে কীর্তিন গান গাইতে গিয়েছিল কিশোরী, তখনই তাঁকে নিগ্রহ করা হয়।

যৌন হেনস্থায় ‘ভক্ত’কে, গ্রেফতার আরও এক মহারাজ

সোমবার নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। অভিযোগকারীদের দাবি, বেশ কিছুদিন ধরেই ওই কিশোরী মন্দিরে যেত, মন্দিরে গিয়ে গাইত কীর্তন গান। সেই সুযোগে নাবালিকাকে ওই মহারাজ যৌন হেনস্থা করে বলে অভিযোগ। নিগৃহীতা কিশোরীর মায়ের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই কিশোরীর সঙ্গে খারাপ ব্যবহার করছিল।

সম্প্রতি ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে। তারপরই প্রকাশ্যে আসে ঘটনা। বাড়িতে মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে সে। এরপর নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। গ্রেফতার করা হয় আশ্রমের মহারাজ দীনকৃষ্ণ দাসকে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়। অভিযুক্তকে কৃষ্ণনগরের বিশেষ আদালতে পেশ করা হয় এদিন। যদিও মহারাজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন আশ্রম কর্তৃপক্ষ। মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+