ভেন্টিলেটরে প্রণব মুখোপাধ্যায়, নিরাপদে ঘরে ফিরুক ছেলে, কীর্ণাহারে চলছে মৃত্যুঞ্জয় যজ্ঞ
ভেন্টিলেটরে প্রণব মুখোপাধ্যায়, নিরাপদে ঘরে ফিরুক ছেলে, কীর্ণাহারে চলছে মৃত্যুঞ্জয় যজ্ঞ
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। তারপরেই তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন এখনও আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন তিনি। ঘরের ছেলে সংকটজনক জানার পরেই কীর্ণাহারে জপেশ্বর শিব মন্দিরে শুরু হয়ে গিয়েছে পুজো, যজ্ঞ। প্রণব মুখোপাধ্যারে আরোগ্য কামনায় চলছে মৃত্যুঞ্জয় যজ্ঞ।

প্রণবের কল্যাণে মৃত্যুঞ্জয় যজ্ঞ
করোনা আক্রান্ত প্রণব মুখোপাধ্যায়। তার মধ্যেই অস্ত্রোপচার হয়েছে। একনও ভেন্টিলেশনে আছেন তিনি। এটা জানার উদ্বেগ বেড়েছে তাঁর গ্রামের মানুষের। সামনেই দুর্গাপুজো। এবারও তাঁর থাকার কথা হচ্ছিল মিরাটি গ্রামের বাড়িতে। তার মধ্যেই এই অসুস্থতার খবরে উদ্বেগে কীর্ণাহারের মানুষ। শুরু হয়ে পুজো। কীর্ণাহারের জপেশ্বর শিব মন্দিরে সকাল থেকে শুরু হয়ে গিয়েছে মৃত্যুঞ্জয় যজ্ঞ। চলবে ৩ দিন পর্যন্ত।

করোনা আক্রান্ত প্রণব
গতকালই প্রাক্তন রাষ্ট্রপতি টুইট করে জানিয়েছিলেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। তাঁর মধ্যেই হয়েছে মস্তিষ্কের অস্ত্রোপচার। ৮৪ বছর বয়স। সঙ্গে হার্টের সমস্যাও রয়েছে।

ভেন্টিলেটরে প্রণব
মস্তিষ্কের অস্ত্রোপচারের পরেই তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এখনও সংকট কাটেনি ৯৬ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রাক্তন রাষ্ট্রপতির শারিরীক অবস্থার খবর নিয়েছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

প্রণবের আরোগ্য কামনা
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নেতা অধীর চৌধুরী থেকে শুরু করে জাতীয় এবং রাজ্য স্তরের রাজনৈিতক নেতারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।












Click it and Unblock the Notifications