Madrasa Result 2023: প্রকাশিত হল হাই মাদ্রাসার ফলাফল, প্রথম বেলডাঙার আসিফ ইকবাল
গতকাল প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। আজ প্রকাশিত হল হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফল। রাজ্যে প্রথম হয়েছেন বেলডাঙ্গার ভাবতা আজিজিয়া হাইমাদ্রাসার ছাত্র আসিফ ইকবাল। তার প্রাপ্ত নম্বর ৭৮০।
দ্বিতীয় হয়েছেন নাসিরউদ্দিন মোল্লা। তিনি মুর্শিদাবাদের ছাত্র । তার প্রাপ্ত নম্বর ৭৭৫। তৃতীয় মহম্মদ হয়েছেন মালদহে মুক্তাদুর রহমান। তার প্রাপ্ত নম্বর ৭৭৪। হাই মাদ্রাসার পরীক্ষার পাশাপাশি আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ প্রকাশিত হল শনিবার। রাজ্যে হাই-মাদ্রাসায় এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫২০৬ জন।

তার মধ্যে পাশ করেছেন ৩১০১৪ জন। পাশের হার ৮৮.০৯ শতাংশ। ছাত্রদের মধ্যে পাশের হার ৯০.০২ শতাংশ। ছাত্রীদের মধ্যে পাশের হার ৮৭.১২ শতাংশ। আলিমে পাশের হার ৯০.৬৯ শতাংশ। ফাজিলে পাশের হার ৯১.১৫ শতাংশ। হাই মাদ্রাসায় মুর্শিদাবাদ জেলায় মোট ছাত্র ছাত্রী সংখ্যা ছিল ১৩৯১৬। এর মধ্যে ছাত্র সংখ্যা -৪৪৯৭, ছাত্রী ছিল ৯৪১৬ জন।

গত বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়েছিল হাই মাদ্রাসা, আলিম, ফাজিলে মোট ৩৫ জনের নাম রয়েছে মেধাতালিকায়। তার মধ্যে ১০ ছাত্রী এবং ২৭ জন ছাত্র রয়েছে। আলিম পরীক্ষায় প্রথম হয়েছে মহম্মদ সুজাউদ্দিন লস্কর। তার প্রাপ্ত নম্বর ৮৪৫। বাড়ি উত্তর ২৪ পরগনায়। দ্বিতীয় করিমুল ইসলাম মণ্ডলও উত্তর ২৪ পরগনার বাসিন্দা। তার প্রাপ্ত নম্বর ৮৪৩। যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন মুর্শিদাবাদের আব্দুল হালিম। তার প্রাপ্ত নম্বর ৮৪৩। তৃতীয় হয়েছে মুর্শিদাবাদেরই আব্দুর রহমান ।
ফাজিলে প্রথম হয়েছে হুগলির ফাহিম আখতার। তার প্রাপ্ত নম্বর ৫৬৫। তার বাড়ি হুগলিতে। দ্বিতীয় হয়েছে পূর্ব বর্ধমানের মোজাম্মেল মল্লিক। তার প্রাপ্ত নম্বর ৫৫১। তৃতীয় হয়েছেন উত্তর চব্বিশ পরগনার ইজাজ আহমেদ মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৫৪৯।












Click it and Unblock the Notifications