মাদ্রাসা, হাই-মাদ্রাসার ফলাফল প্রকাশের দিন ঘোষণা করল পর্ষদ! রইল জরুরি তথ্য
করোনা পরিস্থিতির কথা ভেবে বাতিল করা হয় উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা। একই ভাবে পরীক্ষা বাতিল হয়েছে হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের পরীক্ষাও। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফলাফল এবার বিশেষ মূল্যায়নের ভিত্তিতে প্রকাশ করা হচ
করোনা পরিস্থিতির কথা ভেবে বাতিল করা হয় উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা। একই ভাবে পরীক্ষা বাতিল হয়েছে হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের পরীক্ষাও। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফলাফল এবার বিশেষ মূল্যায়নের ভিত্তিতে প্রকাশ করা হচ্ছে। তবে কারোর মনে হলে পরীক্ষাতে বসতে পারবে।

কিন্তু সংক্রমণ কমলে সেই পরীক্ষা নেওয়া হবে। একই ভাবে এবার ফলাফল প্রকাশের দিন জানাল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। পর্ষদের মধ্যে থাকা আলিম এবং ফাজিলের ফলাফল প্রকাশ করা হবে।
এছাড়াও মাদ্রাসা এবং হাই মাদ্রাসারও বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে ফলাফল প্রকাশ করবে পর্ষদ।
পর্ষদের ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ জুলাই এই সমস্ত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। সেদিনই সমস্ত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে এই ফলাফল প্রকাশ করা হবে। ২৩ তারিখ অর্থাৎ ১২ টার পর থেকে এই ফলাফল প্রকাশ করা হবে।
এরপর থেকেই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পাওয়া যাবে। এছাড়াও এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফলাফল। তবে ২৪ তারিখ থেকে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড।
বিশেষ করে বিভিন্ন জেলাগুলিতে থাকা মার্কশিট বিতরন কেন্দ্রগুলি থেকে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়ার কাজ হবে। অ্যাডমিট কার্ড দেখিয়ে নিতে হবে মার্কশিট। এমণটাই পর্ষদের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে, জুলাই মাসের শেষের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আগামী বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। বৃহস্পতিবার অর্থাৎ আগামী ২২ জুলাই ফলাফল প্রকাশ করা হবে।ওয়েবসাইট কিংবা সাইটের মাধ্যমে এই ফলাফল জানা যাবে।
ইতিমধ্যে সেই লিঙ্কও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।সংসদের তরফে আরও জানানো হয়েছে যে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২২ জুলাই এই ফলাফল দুপুর তিনটের পর থেকে প্রকাশিত হবে। তবে সেদিক মার্কশিট হাতে পাওয়া যাবে না।
পরের দিন অর্থাৎ ২৩ জুলাই থেকে মার্কশিট পাওয়া যাবে। ১১ টার পর থেকে এই মার্কশিট নেওয়া যাবে। অন্যদিকে এখনও মাধ্যমিক পরীক্ষার ফলাফলের বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। যা নিয়ে একটা টেনশন তৈরি হয়েছে।
তবে মনে করা হচ্ছে এই মাসের শেষেই হয়তো ফলাফল প্রকাশ হবে মাধ্যমিকের।












Click it and Unblock the Notifications