প্রেমিকের সঙ্গে 'ঝামেলা'! রাজারহাটে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ
রাজারহাটে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম পামেলা ঘোষ। পরিবার সূত্রে খবর, প্রেমিকের সঙ্গে ঝামেলার পরেই আত্মহত্যা করেছে পামেলা।
রাজারহাটে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম পামেলা ঘোষ। পরিবার সূত্রে খবর, প্রেমিকের সঙ্গে ঝামেলার পরেই আত্মহত্যা করেছে পামেলা।

রাজারহাটের বিষ্ণুপুর-বটতলায় বাড়ি পামেলার। পরিবার সূত্রে খবর, সবকটি দিন মাধ্যমিক পরীক্ষা ঠিকঠাকই দিয়েছিল। পরীক্ষা না থাকায় বুধবার বাড়ি থেকে বেরিয়ে প্রেমিক বাবাই দাসের সঙ্গে দেখা করে পামেলা। এরপর বাড়ি ফেরার পরেই দরজা বন্ধ করে দেয় সে। অনেকক্ষণ ডাকা ডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে উদ্ধার করা হয় পামেলার দেহ। প্রেমিকের সঙ্গে ঝামেলার জেরেই আত্নহত্যার ঘটনা বলে দাবি পামেলার পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ।

Click it and Unblock the Notifications