বাদুড়িয়ায় ছাত্রীকে ধর্ষণের পরে খুন, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের

উত্তর ২৪ পরগনা, ১৪ সেপ্টেম্বর: স্কুল ছাত্রীকে ধর্ষণের পরে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া। বুধবার সকালে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পরে খুন করা হয় বলে এলাকাবাসীদের অভিযোগ। [আইসিইউতে অসুস্থ মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার চিকিৎসক]

এই ঘটানায় ছাত্রীটির প্রতিবেশী নয়ন সর্দারকে সন্দেহ করে গ্রামবাসীরা। গ্রামের পাশের একটি বাগান থেকে ছাত্রীর দেহটি উদ্ধারের পরে দ্রুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তেজিত জনতা অভিযুক্ত নয়ন সর্দারের উপরে চড়াও হয়। গ্রামবাসীদের প্রহারে অভিযুক্ত যুবকের ঘটনা স্থলেই মৃত্যু হয়। [জেএনইউ কান্ড : ধর্ষণের পরে নির্যাতিতাকে ১৩ বার ফোনে হুমকি দেয় অভিযুক্ত ছাত্র]

বাদুড়িয়ায় ছাত্রীকে ধর্ষণের পরে খুন, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের

বুধবার সকালে নয়ন সর্দারকে, ছা্ত্রীটির সঙ্গে কথা বলতে দেখেছিল গামবাসীরা। এর পর থেকেই ছাত্রীটির খোঁজ না মেলায় সন্দেহ বাড়তে থাকে। পরে যখন গ্রামের পাশের বাগানে ছাত্রীটির মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা তখনই অভিযুক্ত যুবকের উপর চড়াও হয় গ্রামবাসীরা। [সল্টলেকে তরুণীর মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত]

পুলিশ এসে দুটি মৃতদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই থমথমে বাদুড়িয়ার পরিবেশ। পুলিশ সামগ্রিক পরিস্থিতির উপরে নজর রাখছে বলে জানা গিয়েছে। [যত কাণ্ড জেএনইউয়ে, এবার পিএইচডি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+