মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতেই ট্রোল-মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়, চলছে পাল্টা বার্তাও
মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতেই ট্রোল, মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়, চলছে পাল্টা বিতর্কও
ঘোষণা হয়ে গিয়েছে মাধ্যমিকের ফলাফল। যে পরীক্ষা কার্যত ছাত্র জীবনের প্রথম বড় চ্যালেঞ্জ। তবে করোনা পরিস্থিতিতে এবার আলাদা করে মাধ্যমিকের পরীক্ষা আয়োজিত হয়নি । নবম ও দশম শ্রেণির ইন্টারন্লা থেকে মূল্যায়ণ হয়েছে ছাত্রদের। এদিকে, এদিন পর্ষদ জানিয়েছে ২০২১ সালে মাধ্যমিকে ১০০ শতাংশ পাশের হার। প্রথম স্থানে রয়েছেন ৭৯ জন। প্রথম দশের মধ্যে প্রায় হাজার জনের থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। ৯০ শতাংশ পড়ুয়া পেয়েছে ফাস্ট ডিভিশন।
সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ও মিম
৭০০ এর মধ্যে এই পরীক্ষায় ২০২১ সালে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৬৯৭ । এদিকে, এই নম্বর রাজ্যের ৭৯ জন পেয়েছে বলে জানানো হয়েছে। অর্থাৎ প্রথম স্থানে রয়েছে ৭৯ জন। অন্যদিকে পাশের হার বিনা পরীক্ষায় ১০০। আর তাই নিয়েই এই নয়া মিম।
লেটার পাওয়া হল না!
একটি পোস্টে একজন লিখেছেন , ৭৯ জন মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করায় মাধ্যমিকের প্রথম স্থানাধিকারীদের মোট অঙ্কে ৮০ শতাংশ মার্কস উঠল না। অর্থাৎ পরীক্ষার পরিভাষায় মাধ্যমিকের প্রথম স্থানাধিকারীরা 'লেটার' পেলেন না।
চলেছে মিমের বন্যা
মাধ্যমিকের ফলাফল নিয়ে একের পর এক টুইট ও ফেসবুক পোস্টে বহু মিম উঠে এসেছে। অনেকেই লিখেছেন ১০০ শতাংশ পাশ যেন 'ডেটলের বিজ্ঞাপনের ৯৯.৯ শতাংশ' এর দাবিকে হার মানাচ্ছে। উঠে এসেছে এই মিমও।

পাল্টা প্রবল ট্রোলড শতরূপ !
এদিকে, মাধ্যমিকের ফলাফল নিয়ে পোস্ট করেন বাম নেতা শতরূপ ঘোষ। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ' একসাথে ৭৯জন ছায়া প্রকাশনীর মডেল!' এরপর অনেকেই বাম বিধায়কদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা ট্রোল করেন শতরূপকে। বিতর্ক ওঠে যে, ফলাফল ঘিরে আদৌ পরীক্ষার্থীদের কেন কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? করোনা পরিস্থিতিতে এই পরীক্ষার্থীদের অবস্থা বুঝে এমন মন্তব্য করা উচিত।

বিতর্ক চরমে
বহু নেটিজেন যখন করোনা পরিস্থিতির মাঝে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর নিয়ে মশকরার ছলে নানান পোস্ট করছেন, তখন একটা মহল তার প্রতিবাদ করছেন। অনেকেরই দাবি এই ঘটনায় সাধারণ পড়ুয়াদের কোনও ভুলই নেই। ফলে অযথা তাদের টেনে ট্রোল করা ঠিক হচ্ছে না।












Click it and Unblock the Notifications