Madhyamik Result: শুক্রবার প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, অনলাইনে কীভাবে দেখবেন রেজাল্ট

WB 10th Result 2023: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল। জীবনের সবথেকে বড় (madhyamik result 2023) পরীক্ষার ফল। ফলে চাপা টেনশন এবং উৎকণ্ঠার রাত। এবার প্রায় মাধ্যমিকে পরিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লাখ।

এই বছর ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় চার মার্চ। ফলে প্রায় আড়াই মাসের মাথায় এইবছর মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে চলেছে। সকাল ১০ টায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশিত করা হবে।

শুক্রবার প্রকাশিত হবে মাধ্যমিকের ফল

সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশিত করা হবে। প্রকাশিত করা হবে ১০ জনের মেধাতালিকা। এরপর বেলা ১২ টার পর থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে ( WB 10th Result 2023 Download Marksheet) ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

দুটি ওয়েবসাইটের মাধ্যমে এই ফল জানতে পারা যাবে। ওয়েবসাইটগুলি হল wbresults.nic.ইন এবং www.wbbse.wb.gov.ইন। তবে এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে গেলে রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। আর তা দিলেই স্ক্রিনে ফুটে উঠবে ফলাফল।

তা ডাউনলোড করার অপশনে ক্লিক করলেই তা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। অন্যদিকে বেশ কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমেও মাধ্যমিকের ফলাফল জানতে পারা যাবে। যেমন https://exametc.কম/result.php, www.indiaresults.কম এবং https://www.fastresult.ইন/result/west-bengal-10th-result- লিঙ্কে ক্লিক করেও মাধ্যমিকের ফলাফল এবার জানতে পারা যাবে।

how to check madhyamik result

এছাড়াও বেশ কিছু সংবাদমাধ্যমের ওয়েবসাইটের মাধ্যমেও পরিক্ষার্থীরা তাদের ফলাফল খুব সহজেই জানতে পারবেন। অন্যদিকে এসএমএসের মাধ্যমেও এবারও মাধ্যমিকের ফলাফল জানতে পারা যাবে। আর সেজন্যে 5676570- এই নম্বরে WB10 ক্রমিক নম্বর লিখে মেসেজ করতে হবে।

এছাড়াও কিছু অ্যাপ আছে সেগুলির মাধ্যমেও পড়ুয়ারা নিজেদের ফল জানতে পারবেন। সেগুলি হল Madhyamik Result , Madhyamik Results 2023। গুগল প্লে স্টোরে ফ্রি'তেই পাওয়া যাবে এই অ্যাপগুলি। জানা গিয়েছে, শুক্রবার দু'বার দুটোর পর নিজেদের স্কুল থেকেও মাধ্যমিকের রেজাল্ট পরিক্ষার্থী সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+