Madhyamik Result 2023: কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠান, সরাসরি ফোন করে মাধ্যমিকের সেরাদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর
মাধ্যমিকে মেধা তালিকায় এবার ১১৮ জন। ১৬ জেলার ১১৮ জন পড়ুয়া রয়েছেন প্রথম দশের তালিকায়। তাঁদের অনেককেই সরাসরি ফোন করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকে পঞ্চম সকলককে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
আগামী ৬ জুন ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের কৃতিদের সম্বর্ধনা দেওয়া হবে। সেই অনুষ্ঠানে মাধ্যমিকের কৃতিদের ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চম স্থানাধিকারী অন্বেষাকে সরাসরি ফোন করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অন্বেষাকে ফোন করে বলেন, 'অন্বেষা৷ তোমার নামটা খুব ভাল৷ ভবিষ্যৎও খুব ভাল হোক৷ ৬ তারিখে বাবা-মা কে নিয়ে আসবে৷ আমি তোমাদের সাথে মিট করব৷ ভাল থেকো, কেমন!'

মাধ্যমিকে পঞ্চম হয়েছে বাঁকুড়া মিশন গার্লসের ছাত্রী অন্বেষা। মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে অভিভূত। সে মুখ্যমন্ত্রীকে প্রণাম জানিয়ে বলেছে, ' আশীর্বাদ করবেন, যাতে ভবিষ্যতে আরও ভাল করতে পারি৷'

মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন বসিরহাটের অর্ক মণ্ডলকে। তৃতীয় হয়েছে অর্ক। তার প্রাপ্ত নম্বর ৬৮০ নম্বর। বাবার স্টেশনারি দোকান রয়েছে। মা গৃহবধূ। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে অভিভূত অর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁকে ৬ তারিখের অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছেন।












Click it and Unblock the Notifications