১০০ শতাংশ পাস মাধ্যমিকে, প্রশ্ন উঠেছে স্কুলের ভূমিকা নিয়ে, কী বলছে শিক্ষক সংগঠন

১০০ শতাংশ পাস মাধ্যমিকে, প্রশ্ন উঠেছে স্কুলের ভূমিকা নিয়ে, কী বলছে শিক্ষক সংগঠন

১০০ শতাংশ পরীক্ষার্থীই পাস করেছে মাধ্যমিক পরীক্ষায়। এই নিয়ে শিক্ষক সংগঠনের তরফে দাবি করা হয়েছে, স্কুল সব ছাত্রছাত্রীদের এক নম্বর বা গড় নম্বর দেয়নি। এর জন্য স্কুল দায়ী নয়। এতো বেশি সংখ্যক পড়ুয়া ফার্স্ট ডিভিশনে পাশ করেছে তার পরে শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তারপরেই শিক্ষক সংগঠনের তরফে দাবি করা হয়েছে স্কুলকে এর জন্য দায়ী করা ঠিক হবে না।

মাধ্যমিকে ১০০ শতাংশ পাস

মাধ্যমিকে ১০০ শতাংশ পাস

মাধ্যমিক পরীক্ষায় এবার ১০০ শতাংশ ছাত্র ছাত্রী পাস করেছে। তার মধ্যে ৯০ শতাংশ ছাত্রছাত্রী ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। মাধ্যমিক পরীক্ষায় এই বিপুল পাশের হার প্রশ্ন তুলেছে মূল্যায়ণ নিয়ে। করোনার কারণে এবার পরীক্ষা নেওয়া হয়নি। নবম শ্রেণির নম্বরের উপরে ভিত্তি করেই পরীক্ষায় নম্বর দেওয়া হয়েছে। কাজেই প্রশ্ন উঠতে শুরু করেছে কীভাবে ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেন।

৯০ শতাংশ পাস

৯০ শতাংশ পাস

৯০ শতাংশ ছাত্রছাত্রী ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। এই প্রথম এতো সংখ্যক ছাত্রছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল স্কুল গুলির ভূমিকা নিয়ে। তাহলে কী স্কুল গুলি সঠিক নম্বর দেয়নি। না সকলক এক নম্বর দিয়ে পাস করিয়ে দিয়েছে। এই নিয়ে একাধিক সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মিমি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে।

১১ ক্লাসের ভর্তিতে সমস্যা

১১ ক্লাসের ভর্তিতে সমস্যা

মাধ্যমিকে বিপুল নম্বরে পাস করায় ছাত্রছাত্রীরা ১১ ক্লাসে ভর্তি নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। ১১ ক্লাসে ভর্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। প্রথম কারণ হল আসন সংকট তৈরি হবে। দ্বিতীয় কারণ হল বিষয় বাছাই করা নিয়েও সমস্যায় পড়তে হবে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের।

শিক্ষক সংগঠনের দাবি

শিক্ষক সংগঠনের দাবি

মাধ্যমিক পরীক্ষায় এই বিপুল পাসের হারের কারণ হিসেবে অনেকেই স্কুলগুলিকে দায়ি করেছে। তারা গড় নম্বর বসিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে স্কুল এর জন্য দায়ী নয়। স্কুল নবম শ্রেণিতে তোলার সময় কড়াকড়ি করেনা বলে দাবি করেছেন তাঁরা। দশম শ্রেণিতে তোলার সময় কড়াকড়ি করা হয়। সেকারণেই বোর্ড ৫০ শতাংশের রেশিওতে দেওয়া হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+