Madhyamik 2024: ভাইরাল মাধ্যমিকের প্রশ্ন! প্রযুক্তির মাধ্যমে দুই ছাত্রকে ধরল পর্ষদ
Madhyamik 2024: মাধ্যমিক পরীক্ষা শুরু হতেই বিপত্তি! আজ শুক্রবার ছিল বাংলা পরীক্ষা। প্রথমদিনেই প্রশ্ন বেরিয়ে যাওয়ার অভিযোগ। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সেটি সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়। পরীক্ষা শেষ হওয়ার পর আসল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্ন মিলিয়ে দেখা হয়। আর তা সম্পূর্ণ ভাবে মিলে যায় বলে জানা গিয়েছে।
যা নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়ে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। যদিও এই ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যেই দুজন ছাত্রকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। কয়েক লাখ পরীক্ষার্থী (Madhyamik 2024) এদিন মাধ্যমিকে বসেন। আগে থেকে একাধিক ব্যবস্থা এবার নেওয়া হয়েছিল পর্ষদের তরফে।

পরীক্ষা (Madhyamik 2024) কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকাদের ঢোকার নির্দীষ্ট সময় থেকে শুরু করে নিরাপত্তায় বহু ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে প্রশ্নপত্রে ফাঁস রুখতে একগুচ্ছ ব্যবস্থা ছিল। খোলা হয় কন্ট্রোল রুম। তবে প্রশ্ন ফাঁস হওয়া ঠেকাতে একেবারে একেবারে আধুনিক ফাঁদ পাতা হয়েছিল। প্রশ্নপত্রের প্রত্যেক প্রশ্নের পাশে একটি করে কিউআর কোড দিয়েছিল পর্ষদ।
কেউ যদি প্রশ্নের ছবি তোলে সঙ্গে সঙ্গে এই ব্যবস্থার মাধ্যমে তাঁকে ধরে ফেলা সম্ভব ছিল। এমনকি কিউআর কোডের সূত্র ধরে ছবিটি কোথা থেকে তোলা হয়েছে সে বিষয়েও তথ্য জানা পর্ষদের কাছে ছিল খুব সহজ। তা বাংলার যে কোনও প্রান্তে হলেও তা মুহূর্তে জেনে যাবে পর্ষদ।
আর সেই ব্যবস্থায় দুই ছাত্রকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। দুজনেই মালদহের বলে খবর। সোশ্যাল সাইটে প্রশ্ন ভাইরাল হওয়ার অভিযোগ সামনে আসতেই মধ্যশিক্ষা পর্ষদ (Madhyamik 2024) বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে। শুরু হয় খোঁজ। আর সেভাবে দুই পরীক্ষার্থীকে আটক করা হয় বলে খবর।
ইতিমধ্যে দুজনের পরীক্ষা বাতিল (Madhyamik 2024) করা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। গত কয়েক বছর লাগাতার মাধ্যমিকের সমস্ত প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে। এবার তা আটকে দেওয়া ছিল পর্ষদের কাছে বড় চ্যালেঞ্জ। আর তাতে ১০০-তে ১০০ পেলেন পর্ষদ কর্তারা। সৌজন্যে প্রশ্নের গায়ে লাগানো কিউআর কোড।












Click it and Unblock the Notifications