প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে অপসারিত 'শিক্ষারত্ন' হরিদয়াল রায়
মাধ্যমিকের প্রশ্নপত্রে সবচেয়ে বড় জালিয়াতি কাণ্ডে এবার উচ্চমাধ্যমিকের সমস্ত দায়িত্ব থেকে অপসারিত অভিযুক্ত 'শিক্ষারত্ন' হরিদয়াল রায়।
মাধ্যমিকের প্রশ্নপত্রে সবচেয়ে বড় জালিয়াতি কাণ্ডে এবার উচ্চমাধ্যমিকের সমস্ত দায়িত্ব থেকে অপসারিত অভিযুক্ত 'শিক্ষারত্ন' হরিদয়াল রায়। ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলের প্রধানশিক্ষক হরিদয়াল রায়কে একই সঙ্গে ইংরাজি বিষয়ের প্রধান পরীক্ষকের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হল।

উল্লেখ্য,ময়নাগুড়ি এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রধানকেন্দ্র এই ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুল। যে স্কুলের প্রদান শিক্ষক তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি হরিদয়াল রায়। আর এই স্কুল থেকেই এলাকার অন্যান্য স্কুলে বিতরণ করা হয় মাধ্যমিকের প্রশ্নপত্র। উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র বিলি যেখান থেকে হবে, সেখান কিছুতেই ঢুকতে পারবেন না হরিদয়াল। স্পষ্ট জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
হরিদয়াল রায়ের বিরুদ্ধে অভিযোগ, স্কুলকে মেধা তালিকাতে ওপরে তুলতে তিনি প্রশ্ন ফাঁস করেছেন। পাশাপাশি মাধ্যমিকের উত্তরপত্রের খাতা সরিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে এই প্রধানশিক্ষকের বিরুদ্ধে। হরিদয়াল রায়ের বিরুদ্ধে ওঠা প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে তদন্তে নেমেছে মধ্যশিক্ষা পর্ষদ। তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ সত্যি প্রমাণিত হলে হরিদয়ালের 'শিক্ষারত্ন' সম্মানও কেড়ে নেওয়া হবে। এমনই জানিয়েছেন ঘটনায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications