মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তোলপাড় মালদা
মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তোলপাড় মালদা। আজই ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা।
মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তোলপাড় মালদা। আজই ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা। আর এদিনই প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়াতে থাকে বলে উঠছে অভিযোগ। আর প্রশ্নপত্র ঘুরতে থাকে মালদা শহরের বিভিন্ন হোয়াটসঅ্যাপ নম্বরে।

তবে শুধু মালদা নয়, প্রশ্নপত্রে হোয়াটসঅ্যাপে মাধ্যমে ছ়ডিয়েছে কালিয়াচকেও।তবে জানা যাচ্ছে গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গোটা ঘটনার নেপথ্যে কোনও শিক্ষকের হাত রয়েছে। এদিকে, অভিভাবকরা বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। অনেকেরই দাবি অভিভাবকদের একাংশের এই অভিযোগি মিথ্যা।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই সিবিএসই-র দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্র ফাঁস নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায় সারা দেশে। যদিও পদার্থ বিদ্যার সেই প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে জানিয়ে দেয় সিবিএসই বোর্ড কর্তৃপক্ষ। এদিকে, ততকক্ষণে দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া টুইট করে ঘটনার সত্যতা মেনে নিয়ে। পরবর্তী কালে যদিও এ নিয়ে অস্বস্তিতে পড়তে হয় বোর্ড কর্তৃ়পক্ষকে।












Click it and Unblock the Notifications