Madhyamik-HS Result: ভোটের মাঝে কবে প্রকাশিত হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফলাফল? ইঙ্গিত দিল পর্ষদ
দেড় মাস ধরে হবে ভোট। এখনও শুরু হয়নি। ১৯ তারিখ প্রথম দফার নির্বাচন। সাত দফায় ভোট হবে রাজ্যে। এই পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। তাঁদের সংশয় দূর করেছে পর্ষদ।
মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে ভোটের জন্য আটকাবেনা ফলাফল প্রকাশ। এপ্রিম মাসের শেষে এবং মে মাসের প্রথমেই প্রকাশিত হয়ে যাবে দুটি পরীক্ষার ফলাফল। কোন পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে তার দিনক্ষণ এখনও সুনিশ্চিত করে জানানো হয়নি।

জানা গিয়েছে চলতি মাসেই প্রকাশিত হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলই আগে প্রকাশ করা হয়। এবারও তার অন্যথা হবে না। জানা গিয়েছে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহেই হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তবে মার্কশিট পরীক্ষার ফলাফল প্রকাশের ১৫ দিন পর হাতে পাবেন পরীক্ষার্থীরা। অনলাইনে মার্কশিট পেতে পারবেন। এই বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৮ লক্ষ পরীক্ষার্থী।
অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে তা নিয়েও ইঙ্গিত দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিেয়ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। তবে পরীক্ষার্থীরা কীভাবে মার্কসিট হাতে পাবেন তা নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনও পরিকল্পনার কথা জানায়নি পর্ষদ। এদিকে আগামী ৬ মে থেকে রাজ্যের সব স্কুলে গরমের ছুটি পড়ে যাচ্ছে। এদিকে আবার সাত দফায় ভোটও রয়েছে রাজ্যে।
ভোটের জন্য একাধিক জেলায় আবার বিভিন্ন পর্যায়ে ছুটি রয়েছে। এপ্রিল মাসে উত্তরবঙ্গে ভোট রয়েছে। সেকারণে একাধিক পর্যায়ে ভোটের জন্য উত্তরবঙ্গের স্কুলগুলিতে দফায় দফায় ছুটি থাকবে। সেক্ষেত্রে মার্কশিট বিতরণেও সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications