Madhyamik Result: শুক্রবার প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, ঘোষণা ব্রাত্য বসুর
Madhyamik Pariksha 2023: প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। আগামী ১৯ মে প্রকাশিত হবে এই ফলাফল। টুইটারে এমনটাই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মধ্যশিক্ষা পর্ষদের তরফেও ( Madhyamik EXAM) ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পরীক্ষার আড়াই মাসের মাথাতে এবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ( Madhyamik Result Website) ফলাফল। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ১৯ মে শুক্রবার মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। সকাল ১০ টার সময়ে এই ঘোষণা করা হবে।

অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আনুষ্ঠানিক ভাবে ১০ টার সময়ে ফলাফল প্রকাশ করা হবে। বেলা ১২ টা থেকে ছাত্র-ছাত্রীরা ওয়েবসাইটের মাধ্যমে এই ফলাফল জানতে পারবেন। মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা তাঁদের ফল জানতে পারবেন।
এজন্যে জন্ম তারিখ এবং রোল নম্বর দিতে হবে। আর তা দিলেই ফলাফল কম্পিউটারে ভেসে উঠবে। অন্যদিকে সেদিনই স্কুল থেকেই রেজাল্ট দেওয়া হবে। আর তা দুটো থেকে দেওয়া হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের তরফে ১০ জনের মেধা তালিকা ঘোষণা করবেন।

আর তা ঘোষণা করার পরেই ওয়েবসাইটে ফলাফল জানতে পারা যাবে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, গত ২৩ ফেব্রুয়ারি এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। আর তা শেষ হয় চার মার্চ। তবে এবার তাৎপর্য[পূর্ণ ভাবে চার লাখেরর মতো পরীক্ষার্থী মাধ্যমিকে কম ছিল। তা নিয়ে রীতিমত তীব্র বিতর্ক তৈরি হয়।
যদিও এর মধ্যে মাধ্যমিকের ফলাফল নিয়ে একটা কৌতূহল ছিল। অবশেষে সেই ফলাফল প্রকাশ হতে চলেছে। মঙ্গলবারই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে ব্রাত্য বসু জানিয়েছিলেন, মাধ্যমিক বোর্ডের সঙ্গে কথা হয়েছে। যদিও তা এনফরমাল। তবুও আগামী দিন-দশকের মধ্যেই হয়ত মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ব্রাত্য বসু।
19th May, 2023, Friday, 10 AM the Results of Madhyamik Pariksha 2023 shall be declared by WBBSE.
— Bratya Basu (@basu_bratya) May 10, 2023
আর এরপরেই আজ বুধবার টুইটারে মাধ্যমিকের ফলাফল নিয়ে আরও স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী। বলে রাখা প্রয়োজন, অন্যদিকে সবকিছু ঠিক থাকলে মে'মাস অর্থাৎ চলতি মাসেই প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের ফলাফলও। জুন মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশিত হওয়ার কথা ছিল।
কিন্তু সেই সময়সীমা এগিয়ে আনতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই লক্ষ্যেই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সংসদ। তবে কবে ফলাফল প্রকাশ করা হবে তা এখনও স্পষ্ট ভাবে কিছু বলা হইয়নি।












Click it and Unblock the Notifications