Madhyamik examination result 2023: আর কয়েক ঘণ্টা পরেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ

আর কয়েকঘণ্টার অপেক্ষা তারপরেই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result 2023)। সকাল ১০টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। মেধা তালিকা প্রকােশর পর দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল।

এবারও প্রথম ১০ জনের নাম মেধা তালিকায় প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। অন্যান্য বারের তুলনায় এবার একটু বেশি কড়া নিরাপত্তায় পরীক্ষা হয়েছে। আজই পর্ষদ অফিস থেকে স্কুল গুলিতে পৌঁছে যাবে মার্কশিট। এবার ২০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। শেষ হয়েছিল ৪ মার্চ। পরীক্ষার আড়াই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।

মাধ্যমিক পরীক্ষা

এই বছর প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাতে ছাত্রীর সংখ্যা সাড়ে ৩ লক্ষের কাছাকাছি। আর ছাত্রের সংখ্যা ৩ লক্ষের কম। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম। প্রায় ৪০ হাজার পরীক্ষকের নজরদারিতে হয়েছে পরীক্ষা।

মাধ্যমিক পরীক্ষা

দুপুর ১২ টা থেকে পর্ষদের ওয়েবসাইটে রোল নম্বর দিলেই পরীক্ষার্থীরা জানতে পারবেন ফলাফল। wbbse.wb.gov.in, wbresults.nic.in. এই ওয়েবসাইটগুলিকে ক্লিক করলেই ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। https://wbbse.wb.gov.in/ কিংবা wbresults.nic.in-এ মাধ্যমিক পরীক্ষা ২০২৩-র রেজাল্ট লেখা অপসনে ক্লিক করতে হবে। তারপরে রোলনম্বর এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করলেই দেখাবে রেজাল্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+