রাত পোহালেই মাধ্যমিকের ফলাফল, কোন কোন উপায়ে পাবেন রেজাল্ট জেনে নিন

প্রতীক্ষার অবসান। মঙ্গলবারের রাত পোহালেই বুধবার প্রকাশিত হতে চলেছে এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা।

প্রতীক্ষার অবসান। মঙ্গলবারের রাত পোহালেই বুধবার প্রকাশিত হতে চলেছে এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। দুমাস ১৬ দিন অর্থাৎ ৭৬ দিনের মাথায় ফলাফল প্রকাশ হতে চলেছে এবার। উল্লেখ্য ২০১৮-র মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১২ থেকে ২১ মার্চ। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২ হাজার ৯২১ জন।

 রাত পোহালেই মাধ্যমিকের ফলাফল, কোন কোন উপায়ে পাবেন রেজাল্ট জেনে নিন

এবার মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় রেকর্ড সংখ্যক বেশি। ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২১ হাজার ৩৬৬ জন। এই সংখ্যা মোট পরীক্ষার্থীর ৫৬ শতাংশ। আর ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৫৫৫ জন। এই সংখ্যা মোট পরীক্ষার্থীর ৪৪ শতাংশ।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানান, বুধবার সকাল ৯টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করা হবে।

১০টা থেকে মাধ্যমিকের মার্কশিট ও শংসাপত্র বিতরণ করা হবে। ১০টা থেকেই ছাত্রছাত্রীরা ওয়েবসাইটে ফল জানতে পারবে। এসএমএসেও ফল জানা যাবে ১০টা থেকে।

তিনি আরও জানান, মধ্যশিক্ষা পর্ষদের ৪৭টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র বিতরণ করা হবে। বুধবারই যাতে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়া যায়, তার নির্দেশও দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে। একইসঙ্গে কোন কোন ওয়েবসাইটে ফলাফল জানা যাবে তাও জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে।

ফলাফল জানার জন্য ওয়েবসাইটগুলি হল : wbresults.nic.in, wbbse.org, exametc.com, indiaresults.com, school.gradeup.co, schools9.com, vidyavision.com, jagoranjosh.com, results.shiksha, westbengalonline.in। এছাড়া www.exametc.com -এ রোল ও মোবাইল নম্বর রেজিস্টার করা থাকলেও এসএমএসে রেজাল্ট চলে আসবে। উপরের ওয়েবসাইটের যেকোনও একটি পেজে গিয়ে ফলাফলের লিঙ্ক ক্লিক করতে হবে। তারপর নিজের রোল নম্বর ও অন্য প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট স্থানে দিয়ে সাবমিট করতে হবে।

এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। WB 10 টাইপ করে রোল নম্বর লিখতে হবে। তারপর ৫৬০৭০ নম্বরে পাঠাতে হবে। তারপরই পাল্টা এসএমএসে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া অ্যাপের মাধ্যমেও মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন। তার জন্য গুগল প্লে-স্টোর থেকে নামাতে হবে 'MadhyamikResult2018' অ্যাপটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+