Madhyamik Examination: পরের বছর মাধ্যমিক পরীক্ষা শুরু কবে থেকে, দিন ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী

মোটের উপরে নির্বিঘ্নেই শেষ হল এই বছরের মাধ্যমিক পরীক্ষা। তার পরেই আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন। আগামীবছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। আর শেষ হবে ২৪ ফেব্রুয়ারি।

ফেব্রুয়ারি মাসের ১৪ , ১৫, ১৭, ১৮, ১৯, ২০, ২২ এবং ২৪ ফেব্রুয়ারি হবে পরীক্ষা। এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। গতবছরে সেটা পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি করা হয়েছে। এতে পরীক্ষার্থীরা একটু বেশি সময় পাবে। শিক্ষামন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে চলতি বছরে গতবারে তুলনায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে।

Madhyamik Examination

যাতে সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা দেওয়া যায়। তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এমনকী প্রশ্নপত্র ফাঁস যাতে না হয় েসদিক দিয়েও কড়া ব্যবস্থা নিয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ। তারপরেও প্রথম দিনেই মোবাইলে প্রশ্ন পত্র ফাঁস হয়ে যায় বলে অভিযোগ। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে।

কোডিংয়ের মাধ্যমে প্রশ্ন পত্র তৈরি হওয়াায় সহজেই অভিযুক্তরা ধরা পড়ে গিয়েছিলেন। এই বছরে একাধিক কারণে মোট ৩৬ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন দুটি জেলায় গ্যাং কাজ করেছিল প্রশ্ন পত্র ফাঁসের জন্য। মোট ৩৭টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+