মাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশ, সাফল্যের হারে কলকাতাতে টেক্কা জেলার, কে এগিয়ে
মাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশ হল। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্যদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবথেকে বেশি। এই জেলায় সাফল্যের হার ৯৭.৬৩ শতাংশ।
মাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশ হল। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্যদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবথেকে বেশি। এই জেলায় সাফল্যের হার ৯৭.৬৩ শতাংশ। ১০টা থেকেই ফল জানা যাবে অনলাইনে। পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লক্ষ ছাত্র-ছাত্রী।

এবার মাধ্যমিকের ফল প্রকাশ হল ৭৮ দিনের মাথায়। ১৬ মার্চ পরীক্ষা শেষ হয়েছিল। পরীক্ষার ফল প্রকাশ হল ৩ জুন। করোনার কারণে ২০২১-এর মাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বছর করোনা পরিস্থিতির উন্নতি হতে পরীক্ষাকেন্দ্রে গিয়ে মাধ্যমিক পরীক্ষার বন্দোবস্ত করা হয়। পর্ষদ সভাপতি বলেন, এবারও ছাত্রের তুলনায় ছাত্রী বেশি। মোট ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন ছাত্রী মাধ্যমিক দিয়েছিলেন। আর ৫ লক্ষ ৫৯ জন ছাত্র মাধ্যমিক দেন। মোট পরীক্ষার্থী ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে মাধ্যমিকে অ্যাপিয়ার হল ১১ লক্ষ্যে সামান্য কম ছাত্রছাত্রী।
এবার মাধ্যমিকে জেলার জয়জয়কার। সবার উপরে রয়েছে পূর্ব মেদিনীপুর, তারপর কালিম্পং এবং তৃতীয়স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। পাশের হারের ভিত্তিতে এই জেলাগুলি এগিয়ে। আর মেরিট লিস্টে সবার উপরে ৬৯৩ পেয়েছেন বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘোড়াই ও পূর্ব বর্ধমান সিএমএস স্কুলের
রৌণক মণ্ডল। ছাত্রীদের মধ্যে প্রথম মালদহ আদর্শবাণী বিদ্যাপীঠের কৌশিকী সরকার। সামগ্রিকভাবে দ্বিতীয়। তিনি পেয়েছেন ৬৯২ নম্বর।
পূর্ব মেদিনীপুরে পাসের হার ৯৭.৬৩ শতাংশ, কালিম্পং ৯৪.৭১ শতাংশ। পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২ শতাংশ। কলকাতায় পাশের হার ৯৮.৩৬ শতাংশ। মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণে ছাত্রীরা এগিয়ে থাকলেও পাসের হারে ছাত্রীদের টেক্কা ছাত্রদের। ছাত্রদের তুলনায় ১১ শতাংশ বেশি ছাত্রী বসেন মাধ্যমিকে। যা প্রায় ১ লক্ষ ২০ হাজার বেশি। তবে ছেলেদের পাসের হার বেশি ৮৬.৬০ শতাংশ। এবং মেয়েদের পাশের হার ৮৫ শতাংশ।
৬৯২ পেয়ে দ্বিতীয় হয়েছেন দুজন। কৌশিকি সরকার, আদর্শবাণী মালদহ
ও রৌণক মণ্ডল, ঘাটাল হাইস্কুল। ৬৯১ পেয়ে তৃতীয় হয়েছেন আসানসোলের অনন্যা দাশগুপ্ত ও পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। ৬৯০ পেয়ে চতুর্থ স্থানে চার জন। ৬৮৯ পেয়ে পঞ্চম ১১ জন। ৬৮৮ পেয়ে ৬ নম্বরে ৬ জন। ৬৮৭ পেয়ে ৭ নম্বরে ১০ জন। ৬৮৬ পেয়ে ৮ম স্থানে ২২ জন। ৬৮৫ পেয়ে নবম ১৫ জন। ৬৮৪ পেয়ে ১০ম ৪০ জন। ১ থেকে ১০-এ মোট ১১৪ জন।












Click it and Unblock the Notifications