মাধ্যমিক ২০২০: পরীক্ষার সূচি দেখে নিন

২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হতে চলেছে তা নিয়ে কৌতূহল ছিলই। এদিন প্রকাশিত হল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি। আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২০ থেকে শুরু হবে মাধ্য়মিক পরীক্ষা। অন্যান্যবার মাধ্যমিকের ফলপ্রকাশের দিনেই আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষার সূচি প্রকাশ্যে আসে। তবে এই বছর পরীক্ষার সূচি প্রকাশ্যে আসতে একটু দেরি হল।

মাধ্যমিক ২০২০: জেনে নিন পরীক্ষার সূচি

আগামী ২০২০ সালের মাধ্যমিকের সূচি একনজরে,

১৮ ফেব্রুয়ারি - প্রথম ভাষার পরীক্ষা।

১৯ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষার পরীক্ষা।

২০ ফেব্রুয়ারি - ভূগোল পরীক্ষা।

২২ ফেব্রুয়ারি- ইতিহাস পরীক্ষা।

২৪ ফেব্রুয়ারি- অঙ্ক পরীক্ষা।

২৫ ফেব্রুয়ারি- ভৌত বিজ্ঞান।

২৬ ফেব্রুয়ারি- জীবনবিজ্ঞান।

২৭ ফেব্রুয়রি- ঐচ্ছিক বিষয়।

উল্লেখ্য, এই বছর মাধ্যমিকর ফলাফলেও দেখা গিয়েছে জেলার জয়জয়কার। প্রথম দশের মধ্যে ছিল ৫১ জন পড়ুয়া। পাশের হার ছিল ৮৬.০৭ শতাংশ। এই বছর প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাস। এবার অপেক্ষা আগামী বছরের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+