মঙ্গলবার শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের জন্য রয়েছে নানা বিধিনিষেধ

মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা। এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন। এবার ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৭৬ হাজার ৯ জন। প্রত্যেক বছরের মতো এবছরও ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি।

মঙ্গলবার শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের জন্য নানা বিধিনিষেধ

গত বছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৪৯ হাজার ৫১৩ জন।গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার কমে গিয়েছে। বিগত বছর গুলিতে পাশের হার বেড়ে যাওয়ার জন্য পরীক্ষার্থীদের সংখ্যা কমে গিয়েছে। এই বছর ২৮৩৯টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে।

পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা মোবাইল ফোন, স্মার্ট ফোন স্মার্ট ওয়াচ পড়ে ঢুকতে পারবেন না। পাশাপাশি পরীক্ষকরাও স্মার্ট ফোন ও স্মার্ট ওয়াচ পড়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবেন না। ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা যেতে পারবেন কিন্তু ব্যাগ নিয়ে হলে যেতে পারবেন না।

২০১৬ সাল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার বৃদ্ধি পেয়েছে। ছাত্রছাত্রীদের পাশের হার বৃদ্ধি পাওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে মনে করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+