বাতিল হচ্ছে না, করোনার সংক্রমণ কমলেই হবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, আশ্বাস ব্রাত্যের

বাংলায় চোখ রাঙাছে করোনার ভাইরাস। প্রত্যেকদিন প্রায় ২০ হাজার মানুষ মারন এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় জুন মাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না বলে নবান্নের তরফে জানানো হয়। কিন্তু কবে হবে পরীক্ষাগুলি তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। প্রশ্ন উঠতে থাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলি বাতিল করা হল?

চিন্তা বাড়ে অভিভাবকদের। পড়ুয়াদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে। এই অবস্থায় আজ বৃহস্পতিবার বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই পরীক্ষা হবে

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই পরীক্ষা হবে

কবে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা? কার্যত চিন্তার মধ্যে দিন কাটছে রাজ্যের কয়েক লক্ষ পড়ুয়া এবং অভিভাবকদের। এই অবস্থায় বৈঠক করলেও কবে ঠিক পরীক্ষা হবে তা নিশ্চিত করে কিছুই বলতে পারলেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে তিনি জানিয়েছন, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই পরীক্ষা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নেবেন বলেও জানালেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, পরীক্ষা পর্ষদ নেয়। দফতর নয়। এইটি গাইডলাইন তৈরি করে মমতা বন্দ্যপাধ্যায়কে তা দেওয়া হবে এরপরেই পরীক্ষা নেওয়ার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সংক্রমণে পরীক্ষা নয়

সংক্রমণে পরীক্ষা নয়

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়েছেন, যেভাবে করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে তাতে এখনই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক হচ্ছে না। অতিমারী পরিস্থিতি কেটে গেলেই দুই পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যেই একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে কি মাধ্যমিক-উচ্চমাধ্যমিকও বাতিল হতে চলেছে, এমন গুঞ্জনও চতুর্দিকে শোনা যাচ্ছে। তবে সেই জল্পনায় জল ঢাললেন শিক্ষামন্ত্রী। কোনওভাবেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল হবে না বলেই জানিয়ে দিলেন ব্রাত্য বসু। তবে পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

পড়ুয়াদের স্বাস্থ্য আগে পরীক্ষা পরে

পড়ুয়াদের স্বাস্থ্য আগে পরীক্ষা পরে

যেভাবে মারন ভাইরাস দাপট দেখাচ্ছে তাতে কোনও ভাবে রিস্ক নিতে চায় না রাজ্য সরকার। গত কয়েকদিন আগেই উচ্চ মাধ্যমিক পর্ষদের চেয়ারম্যান মহুয়া দাস বলেন, সংক্রমন যেভাবে বাড়ছে তাতে পরীক্ষা আগে নয়, পড়ুয়াদের স্বাস্থ্য নিয়েই বেশি ভাবা হচ্ছে। আর সেই কারনে আপাতর স্থগিত রাখা হয়েছে পরীক্ষা। পরীক্ষা বাতিল করা নিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে। কীসের ভিত্তিতে অম্বর দেওয়া হবে তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েই গিয়েছে। আর সে কারণে পরীক্ষা হবে বলেই জানাচ্ছেন শিক্ষকদের একাংশ।

লকডাউনে স্কুল বন্ধ

লকডাউনে স্কুল বন্ধ

চেন ভংতে কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে। একাধিক বিধি নিষেধ ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় স্কুলগুলিতে সেফ হোম তৈরির ভাবনা রাজ্যের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+