Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madhyamik: শিলিগুড়িতে হুটার বাজিয়ে পরীক্ষার্থীকে পৌঁছল পুলিশ, বালুরঘাটে হারানো অ্যাডমিট খুঁজে দিলেন সিভিক

Madhyamik 2025: শনিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। তৃতীয় দিনের পরীক্ষায় রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে এল মানবিকতার ছবি। কোথাও অসুস্থ ছাত্রীকে গ্রিন করিডর করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল পুলিশ। আবার কোথাও পরীক্ষার্থীর হারিয়ে যাওয়া অ্যাডমিট খুঁজে দিলেন সিভিক ভলান্টিয়ার। পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পড়া ছাত্রীর হাসপাতালে বসেও পরীক্ষার ব্যবস্থাও করল প্রশাসন।

শিলিগুড়িতে (Siliguri) শনিবার অসুস্থ এক ছাত্রীকে গ্রিন করিডোর করে হুটার বাজিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌছে দিল ট্র্যাফিক পুলিশ। অসুস্থ ওই ছাত্রীর নাম শর্মিলা মাহাতো। বাড়ি শিলিগুড়ির ঢাকনি কাটা চম্পাসারি প্রধাননগর এলাকায়। ওই ছাত্রী রাজেন্দ্র প্রসাদ গার্লস হাইস্কুলের ছাত্রী। শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল সে।

madhyamik

অসুস্থ ছাত্রীকে ই-রিকশা করে পরিবারের লোকজন পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। পথে যানজটে আটকে দেরি হয়ে যায়। ঘড়িতে তখন ১১টা বেজে পাঁচ মিনিট। ছাত্রীকে নিয়ে রিকশাটি পানিট্যাঙ্কি মোড়ে আসতেই নজরে পড়ে পানিট্যাঙ্কি ট্রাফিক পুলিশের।

আর দেরি না করে গ্রিন করিডর করে হুটার বাজিয়ে শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয় পর্যন্ত পরীক্ষার্থীকে ইমারজেন্সি বাইকে করে পৌঁছে দেন পুলিশ। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে প্রতিটি ট্র্যাফিক পয়েন্টে রাখা রয়েছে ইমারজেন্সি বাইক পরিষেবা।

এদিকে বালুরঘাটে মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীর হারিয়ে যাওয়া অ্যাডমিট খুঁজে দিলেন সিভিক ভলান্টিয়ার। কুশমন্ডির এক ছাত্রী পরীক্ষা দিতে যাওয়ার সময় অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলে। খবর পাওয়া মাত্র কুশমন্ডি পুলিশের সহযোগিতায় এক সিভিক ভলান্টিয়ার দীর্ঘ প্রচেষ্টায় সেই ছাত্রীর অ্যাডমিট কার্ড খুঁজে পায়।

দীর্ঘ ১০ কিলোমিটার রাস্তা মোটরসাইকেল চালিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে অ্যাডমিট কার্ড তুলে দেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুশমন্ডি ব্লকের মহিপাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জয়া রায় সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় মহিপালে পাঁচ মাথার মোড়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলে।

পরীক্ষার সেন্টার নাইট উচ্চ বিদ্যালয়ে পৌঁছে ওই ছাত্রী কান্নায় ভেঙে পড়ে। কুশমন্ডি থানা পুলিশ প্রশাসন খবর পাওয়া মাত্রই দীর্ঘ প্রচেষ্টায় উদ্ধার করে ছাত্রীর অ্যাডমিট। সিভিক ভলেন্টিয়ার সনৎ সরকার দীর্ঘ ১০ কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে ছাত্রীর হাতে অ্যাডমিট তুলে দেয়।

বাঁকুড়ায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছে অসুস্থ হয়ে পড়ে এক পরীক্ষার্থী। দহলা গ্রাম পঞ্চায়েতের দাতারামপুর গ্রামের বাসিন্দা সুপ্রিয়া সোরেন নামে ওই ছাত্রী কাঁকড়াদাড়া হাইস্কুলের পড়ুয়া। শনিবার পরীক্ষা শুরুর আগেই এক ছাত্রী পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পেট ব্যথার উপসর্গ নিয়ে তাকে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। খাতড়া মহকুমা হাসপাতালে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এদিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+