Madhyamik Exam 2025: মাধ্যমিক ২০২৫-এর রুটিন দিল পর্ষদ! কবে কী পরীক্ষা জানুন

Madhyamik Exam 2025: আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার তারিখ জানাল মধ্যশিক্ষা পর্ষদ। ঘোষণা অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। যা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালেও কয়েক হাজার পরীক্ষার্থী বসবেন জীবনের সবথেকে বড় পরীক্ষায় (West Bengal Madhyamik Exam 2025)। পরীক্ষা সুষ্ট ভাবে করতে এখন থেকেই একেবারে কোমর বেঁধে নামছে মধ্যশিক্ষা পর্ষদ। নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ব্যবস্থা।

Madhyamik Exam 2025

Madhyamik Exam 2025: এক নজরে দেখুন সূচি

মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025) শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন, সোমবার অর্থাৎ ১০ ফেব্রুয়ারি বাংলা ভাষার পরীক্ষা রয়েছে।

দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি পরীক্ষা হবে ইংরেজি ভাষার, তৃতীয় দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি হবে অঙ্ক পরীক্ষ হবে। চতুর্থ দিন ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, পঞ্চম দিন ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ষষ্ঠ দিন ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স পরীক্ষা হবে বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে সপ্তম দিন ২০ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে। ২২ তারিখ অর্থাৎ অষ্টমদিন অপশনাল বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। দীর্ঘ এই মাধ্যমিক পরীক্ষার মাঝে বেশ কয়েকটি ছুটি পাবেন পরিক্ষার্থীরা।

এই বছর অর্থাৎ ২০২৪ সালে প্রায় ৯,২৩,০১৩ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসে। যার মধ্যে ৫,১৭০,১৯ জন ছাত্রী এবং ছাত্রের সংখ্যা ৪,০৫,৯৯৪ জন ছিল। গোটা রাজ্যের ২৬৭৫ টি কেন্দ্র এই পরীক্ষা হয়। একেবারে কড়া নিরাপত্তায় পরীক্ষা নেওয়া হয়।

মে মাসের দু'তারিখ মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2025) ফল প্রকাশিত হয়। প্রথম হন চন্দ্রচূড়। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার তুলনামূলক অনেকটাই বেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+