'প্রশ্ন ফাঁসের' অভিযোগ পিছু ছাড়ল না এবারও, কড়া নজরদারি নিয়ে উঠছে নানা প্রশ্ন
কড়া নজরদারির মধ্যেও মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ এবারও পিছু ছাড়ল না। এদিন পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রথমভাষা বাংলার প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায়।
কড়া নজরদারির মধ্যেও মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ এবারও পিছু ছাড়ল না। এদিন পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রথমভাষা বাংলার প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায়। যদিও এব্যাপারে পর্যদের তরফে কিছুই বলা হয়নি। আর ভাইরাল হওয়া প্রশ্নটি আসল কিনা তা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি।

২০১৯ সালে প্রশ্ন ফাঁসের অভিযোগকে ঘিরে বেকায়দায় পড়ত হয়েছিল পর্যদকে। সেই দিকে খেয়াল রেখে প্রশ্নফাঁস রুখতে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছিল পর্ষদ। টোকাটুকি এবং প্রশ্ন ফাঁস অতীতে হয়েছে, এরকম স্পর্শকাতর ব্লক চিহ্নিত করা হয়েছিল পর্ষদের তরফে। নেওয়া হয় ৪২ টি ব্লকে ইন্টারনেট বন্ধের প্রস্তুতিও। তবে এই সিদ্ধান্তে প্রশ্ন তোলেন অনেকেই।
এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন। গতবারের থেকে প্রায় ৩৩ হাজার কম।
এবার পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার কথা বলা হয়েছিল। প্রধান শিক্ষকের ঘরে নয়, ছাত্রছাত্রীদের সামনে খাম খোলার কথা জানানো হয়েছিল। পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল ফোন নিষিদ্ধ করার পাশাপাশি স্মার্ট ঘরি পরার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষা শুরুর আগে শিক্ষকদে মোবাইল কিংবা স্মার্ট ঘড়ি স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছিল।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications