মধ্যমগ্রাম গণধর্ষণ কাণ্ডে ৫ দোষীকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ

এগারো মাসের মধ্যেই মধ্যমগ্রাম গণধর্ষণকাণ্ডের সাজা ঘোষণা করল বারাসত ফাস্ট ট্র্যাক আদালত। মধ্যমগ্রামের এই ঘটনাকে কেন্দর করে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এক নয় দুবার তাঁকে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতা কিশোরী।
আরও পড়ুন : আগুন লাগিয়ে দিয়েছিল ধর্ষকরাই, কিশোরীর জবানবন্দীর ভিত্তিতে খুনের মামলা
আরও পড়ুন : মধ্যমগ্রাম গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানাল নির্যাতিতার পরিবার
আরও পড়ুন : মধ্যমগ্রাম কাণ্ডে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন নির্যাতিতার পরিবার
আরও পড়ুন : মধ্যমগ্রাম গণধর্ষণের তদন্তে দময়ন্তী, অনুমতি হাই কোর্টের
এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জীব তালুকদার ওরফে ছোট্টু এবং পলাশ দেবনাথ-সহ রাজেশ মণ্ডল, পাপাই রায়, রাজীব বিশ্বাস ও অ্যান্টনি সচ্চি এই মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর এয়ারপোর্টের কাছে ভাড়া বাড়িতেই অগ্নিদগ্ধ হয় ওই কিশোরী। আরজি কর হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার। নির্যাতিতার পরিবার অভিযোগ করে, কিশোরীর দেহ জোর করে পুড়িয়ে দেয় পুলিস।
গ্রেফতার হওয়া ৬ জনের নামেই চার্জশিট দাখিল করে পুলিশ। যদিও পরে অতিরিক্ত চার্জশিট দিয়ে পুলিশ জানায় নির্যাতিতা কিশোরী ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিচার চলাকালীন রাজসাক্ষী হন অ্যান্টনি সচ্চি। ফলে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেয় আদালত। বৃহস্পতিবারই অবশিষ্ট পাঁচজনকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ, শুক্রবার দোষীদের কুড়ি বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।












Click it and Unblock the Notifications