মধ্য প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা, কমপক্ষে ৪ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা। তাতে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি উল্টে যায়। আহমেদাবাদের দিকে যাচ্ছিল বাসটি। তখনই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উজ্জয়নের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার জেরে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় সেই সড়কের যান চলাচল। প্রথমে স্থানীয় বাসিন্দারা গিয়ে উদ্ধারকাজ শুরু করেছিল। পরে সেখানে যায় পুলিশ। তারা গিয়ে উদ্ধারকাজ শুরু করে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনা ভয়াবহ ছিল বলে জানা গিয়েছে।

কী কারণে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। বাসের গতি অত্যধিক থাকার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছে একেবারে দুমরে মুচরে গিয়েছে গাড়িটি। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল ঘটনাস্থলে।

ভোর রাতে ঘটনাটি ঘটায় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেকারণে আঘাত আরও গুরুতর হয়েছে আহতদের। যে ১৫ জন আহত হয়েছেন তাঁদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রথমে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখান থেকে চিকিৎসকরা তাঁদের অন্যত্র রেফার করলে তাঁদের উজ্জয়নীতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।












Click it and Unblock the Notifications