অনুব্রতহীন বীরভূমের দায়িত্ব নিতে চান মদন মিত্র! করাতে চান ভোটও

অনুব্রত জেলে যেতে সেখানে গোষ্ঠী কোন্দল ক্রমশ চওড়া হচ্ছে। এই অবস্থায় অনুব্রতহীন বীরভূম দখলে ঘুঁটি সাজাচ্ছে বিরোধীরা। চাপ বাড়ছে শাসকদলে। সেখানে দাঁড়িয়ে স্বস্তির বার্তা মদনের মুখে

গরু পাচার-কাণ্ডে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে! পঞ্চায়েতের আগে যা তৃণমূলের কাছে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। যদিও অনুব্রতহীন বীরভূমের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে রাজি মদন মিত্র। শুধু তাই নয়, একটা অনুব্রত গিয়েছে কিন্তু হাজারটা দেবাংশু এবং মদন মিত্র তৈরি হয়েছে বলেও এদিন দাবি করেছেন তিনি। তাঁর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তাহলে কি বীরভূমে অনুব্রত মণ্ডল অনুগামী হতে চাইছেন মদন মিত্র? প্রশ্ন বিরোধীদের।

৯৮% সিটে জিতবে তৃণমূল

৯৮% সিটে জিতবে তৃণমূল

বুধবার নিউটাউনের একটি অভিজাত হোটেলে হোলির অনুষ্ঠানে যোগ দেন কামারহাটির বিধায়ক। আর সেখান থেকেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের একবার বিরোধীদের হুঁশিয়ারি দেন তিনি। মদন মিত্রের দাবি, পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম হোক বা বীরভূম জিতবে শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি অনুব্রত মণ্ডল না থাকলেও সেখানে পঞ্চায়েতে কার্যত তৃণমূল ঝড় তুলবে বলেও এদিন মন্তব্য করেন তৃণমূলের সবথেকে রঙিন এই বিধায়ক। একই সঙ্গে তৃণমূলের স্ট্রাইকও ঠিক করে দেন প্রাক্তন পরিবহন মন্ত্রী। বলেন ৯৮% সিটে জিতবে তৃণমূল।

বীরভূমের দায়িত্ব নিতে তাঁর কোনও সমস্যা নেই

বীরভূমের দায়িত্ব নিতে তাঁর কোনও সমস্যা নেই

তবে দল যদি মনে করে তাহলে বীরভূমের দায়িত্ব নিতে তাঁর কোনও সমস্যা নেই বলে মন্তব্য করেছেন মদন মিত্র। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, আমি বীরভূমে এক মাস থেকে ভোট করতে রাজি আছি। এমনকি দায়িত্ব কাঁধে তুলে নিতেও তিনি রাজি বলে ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিধায়ক। তাঁর মতে, অনুব্রতর হাতে তৈরি করা মাটি, সেই মাটি কিন্তু বদলায়নি। রাঙা মাটি যেরকম শক্ত ছিল, সেরকমই আছে। তবে তা ভোটের দিন আরও বোঝা যাবে বলে স্পষ্ট বার্তা তৃণমূল নেতার। তবে একটা তিহাড় জেল অনুব্রতের দীর্ঘদিনের জমি নষ্ট করে দেবে তা মনে করেন না তিনি।

জেলার দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জেলার দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গরু পাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এরপর থেকে তাঁর ঠিকানা হয় আসানসোল জেল। যদিও গত ২৪ ঘন্টা আগে অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লি চলে গিয়েছেন ইডির আধিকারিকরা। আপাতত যে সেখানে আগামী কয়েকমাস তাঁর কাটতে চলেছে তা স্পষ্ট। এই অবস্থায় বীরভূমে ক্রমশ হালকা হচ্ছে তৃণমূলের মাটি। প্রকাশ্যে আসছে গোষ্ঠী কোন্দল। যদিও এই জেলার দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি করে দিয়েছেন কমিটি। কিন্তু এরপরেও কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। এই অবস্থায় বীরভূমে অনুব্রতের জায়গা নিয়ে মদন মিত্রের যে কোনও সমস্যা নেই তা স্পষ্ট করে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+