'এবার শুভেন্দুর চাকরি যাবে', ভবানীপুরে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে হুঁশিয়ারি মদনের
'এবার শুভেন্দুর চাকরি যাবে', ভবানীপুরে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে হুঁশিয়ারি মদনের
ভবানীপুরে শেষ দফার প্রচারে ধুন্ধুমার কাণ্ড। একদিকে যেমন দিলীপের প্রচার অভিযানে ধুন্ধুমারের পরেই ভবানীপুরের প্রচার মঞ্চ থেকে দাঁড়িয়ে রীতিমত হুঙ্কার দিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। রীতিমত হুঙ্কার দিয়ে মদন মিত্র বলেছেন দিলীপের চাকরি গিয়েেছ এবার শুভেন্দুর চাকরি যােব। সরাসরি নাম করে আক্রমণ শানিয়েছেন মদন মিত্র।

ভবানীপুরে শেষ দফার প্রচার
ভবানীপুর উপনির্বাচনে আজ শেষ দফার প্রচার। সকাল থেকেই সব রাজনৈতিক দলই কমর কষেছে নির্বাচনের। সকাল থেকেই দফায় দফায় প্রচার অভিযান চলছে ভবানীপুরে। এই নিেয় যাকে বলে সরগরম ভবানীপুর। সকাল থেকেই বিজেপির তাবর নেতারা সকাল থেকেই দফায় দফায় প্রচার সেরেছেন। অর্জুন সিং থেকে শুরু করে , দিলীপ ঘোষ সকলেই প্রচার করেছেন ভবানীপুরে।

মদন মিত্রের হুঁশিয়ারি
ভবানীপুরে শেষবেলার প্রচারে সরাসরি শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তিনি। তিনি বলেছেন চাকরি গিয়েছেন দিলীপের এবার শুভেন্দুর চাকরি যাবে। গণতন্ত্র আথে বলেই এখানে প্রচার করতে পারছে বিরোধীরা। সরাসরি কটাক্ষ করেছেন মদন মিত্র। প্রসঙ্গত উল্লেখ্য আজই মদন মিত্রকে জেরা করতে সিজিও কমপ্লেক্সে ডেকেিছল সিবিআই। ডাকা হয়েছে মদন মিত্রের ছেলেকেও। আইকোর মামলার তদন্তেই সিবিআই তাঁদের তলব করেছে বলে মনে করা হচ্ছে।

দিলীপকে আক্রমণ
ভবানীপুরে দিলীপ ঘোষ সকালে প্রচারে গিয়েছিলেন। যদুবাবুর বাজারে প্রচার করছিলেন তিনি। তারপরেই দিলীপ ঘোষকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয় সেখানে। শেষে দিলীপের দেহরক্ষীরা তৃণমূল কংগ্রেস কর্মীদের বন্দুক দেখিয়ে হুমকি দিতে থাকেন। এই নিয়ে প্রায় ধস্তাধস্তি শুরু হয়ে যায়। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজেপির হুমকি
দিলীপ ঘোষের সঙ্গে এই ঘটনার পরেই বিজেপির রাজ্য সভাপতি রীতিমত হুমকি গিয়ে বলেছেন গণতন্ত্র হারিয়ে গিয়েছে বাংলা থেকে। তারপরেই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা িটবরেওয়াল বলেছেন। এরকম চলতে থাকলে ভোটের দিন সিআরপিএফ নিজের কাজ করবে। পরোক্ষে হুমকি দিয়েছেন তিনি। এদিকে আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল জিতলে তিনি নিজের পদ ছেড়ে দেবেন।












Click it and Unblock the Notifications