অর্জুনের 'মাতাল' কটাক্ষকে 'দাঁতাল' বলে পাল্টা জবাব দিলেন মদন! তৃণমূল প্রার্থী আরও যা বললেন
মদন মিত্রকে তৃণমূল প্রার্থী করেছে শুনে, নির্বাচনে মদন মিত্রের জামানত বাজেয়াপ্ত করার চ্যালেঞ্জ ছু়ড়ে দেন অর্জুন সিং।
সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে বাংলার রাজনৈতিক সমীকরণ। ভাটপাড়ায় এককালের তৃণমূলের বিধায়ক অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর সেই কেন্দ্রে উপনির্বাচন ঘোষিত হওয়ার পর থেকেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে । আর এই কেন্দ্রে মদন মিত্রকে তৃণমূল প্রার্থী হিসাবে ঘোষণা করার পর থেকেই সেই রাজনৈতিক পারদ আরও চরমে।

এদিকে, মদন মিত্রকে তৃণমূল প্রার্থী করেছে শুনে, নির্বাচনে মদন মিত্রের জামানত বাজেয়াপ্ত করার চ্যালেঞ্জ ছু়ড়ে দেন অর্জুন সিং। এরপর একধাপ এগিয়ে তিনি বলেছেন, 'সন্ধ্যার পর মদন মিত্রকে খুঁজে পাওয়া যায় না।' অন্যদিকে, অর্জুনের প্রকাশ্য তোপের প্রেক্ষিতে , মদন মিত্রও পাল্টা তোপে বলেছেন,'মাতাল নয়, দাঁতাল হাতি দেখেছেন তো! ভাটপাড়ায় একজন তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লেই আগুন জ্বলবে।'
ইতিমধ্যেই, শব্দ-বাক্য-ব্য়াকরণের খেলায় ভাটপাড়ার রাজনীতি ক্রমেই জমজমটা হেয়ে উঠছে বিধনসভা উপনির্বাচনকে কেন্দ্র করে। লোকসভা নির্বাচনে অর্জুন সিং প্রার্থী হবলেও আপাতত ভাটপাড়া নির্বাচনে তিনি যে বিজেপির অন্যতম কাণ্ডারী তা নতুন করে বলার কিছু নেই! অন্যদিকে, দুঁদে রাজনীতিবিদ মদন মিত্র এই আঙিনায় পা রাখার পর থেকেই রাজনৈতিক উত্তেজনা আরও চাঙ্গা হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications