'কেন সব সময় মুখ ঝামটা সহ্য করব, কোনও চুরি করিনি!' মদন মিত্রের 'ফেসবুক লাইভ' ভাইরাল

শনিবার ফেসবুক লাইভে এসে একাধিক মন্তব্যের জেরে কার্যত সোশ্যাল মিডিয়ায় একের পর এক 'বাণ' নিক্ষেপ করতে থাকেন তৃণমূল নেতা মদন মিত্র।

শনিবার ফেসবুক লাইভে এসে একাধিক মন্তব্যের জেরে কার্যত সোশ্যাল মিডিয়ায় একের পর এক 'বাণ' নিক্ষেপ করতে থাকেন তৃণমূল নেতা মদন মিত্র। ভাটপাড়ার পরিস্থিতি নিয়ে এদিন মুখ খোলেন এলাকায় তৃণমূলের প্রার্থী মদন মিত্র।

কেন সব সময় মুখ ঝামটা সহ্য করব, কোনও চুরি-জোচ্চুরি করিনি! মদন মিত্রের ফেসবুক লাইভ ভাইরাল

এদিন দলীয় নেতাদের নাম নিয়ে কার্যত একের পর এক আক্রমণের মেজাজে ধরা দিয়েছেন তৃণমূলের এই দাপুটে নেতা। লাইভের একটি অংশে মূলত , ভাটপাড়া কাণ্ডে তৃণমূল প্রশংসা করছিলেন মদন মিত্র। সেই সময় তিনি জানান, তৃণমূল সরকার এতটাই কাজ করেছে যে ১০ -১৫ দিনের মাথায় ৪ জন সিপি পাল্টে দেওয়া হয়েছে এলাকায়। কিন্তু এরপরই আচমকা বলতে থাকেন তিনি, ' .. যে হেরে গিয়ে জিতে যায় সে বাজিগর.. আমি বাজিগরের সঙ্গে থাকতে চাই.. আর জনতাই সবচেয়ে বড় বাজিগর। কিন্তু একটা দুঃখের বিষয়.. একটা পর্যালোচনা হওয়া দরকার। ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে..।'

এরপর মদন মিত্র ক্ষোভের সুরে বলতে থাকেন, 'কেন বার বার থ্রেট মানব কেন? কেন সবসময়ে মুখ ঝামটা সহ্য করব? কিসের মুখ ঝামটা? কার কাছে ধারি আমি ?আমার বিরুদ্ধে কোনও কাটমানির অভিযোগ নেই। মদন মিত্র এমএলএ নয়, মন্ত্রী ছিল... ।' এরপরই তিনি দাবি করেন বিজেপির তরফে 'কেউ কম্পলেন করতে পারে..' তবে তা খতিয়ে দেখা উচিত। এরপরই তিনি বিজেপির হিন্দুত্ববাদকে কটাক্ষ করে বলতে প্রসঙ্গ তোলের রাম পুজোর। তৃণমূলের সুর ধরে বলেন 'সিয়ারাম'কে তিনি পুজো করেন। এরপরই শ্রীরামের প্রসঙ্গে মদন মিত্র দাবি করেন ,'রাম রাবণকে পুজো করতেন, রাবণ রামকে পুজো করতেন, রামকথা চালু করব ভবানীপুরে' ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+