শুভেন্দুকে ‘বিশ্বসেরা চোর’ আর দিলীপকে ‘পাগল’ কটাক্ষে চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র

শুভেন্দুকে ‘বিশ্বসেরা চোর’ আর দিলীপকে ‘পাগল’ কটাক্ষে চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র

শুভেন্দু অধিকারীকে বিশ্বের সেরা চোর বলে নিশানা করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তৃণমূলের শ্রমিক সংগঠনের সভায় যোগ দিয়ে মদন মিত্র বালুমাটির শুভেন্দু ও লালমাটির দিলীপকে একযোগো নিশানা করেন। শুভেন্দু অধিকারীকে চোর আর দিলীপ ঘোষকে পাগল বলে কটাক্ষ করেন মদন মিত্র। দিলীপ ঘোষ পাল্টা মদন মিত্রকে কমেডিয়ান রাজনীতিবিদ আখ্যা দেন।

শুভেন্দু অধিকারীকে ভোটে লড়ার চ্যালেঞ্জ মদন মিত্রের

শুভেন্দু অধিকারীকে ভোটে লড়ার চ্যালেঞ্জ মদন মিত্রের

পশ্চিম মেদিনীপুরের বেলদায় একটি পুরস্তার বিতরণী অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন মদন। সেখানে গিয়ে প্রথমেই শুভেন্দু অধিকারীকে একহাত নেন তিনি। শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে কোনও বিধানসভা আসনে হারানোর। ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে মদন মিত্র বলেন, শুভেন্দু অধিকারী চুরি করে ভোটে জিতেছেন। জোচ্চুরি করে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন তিনি।

শুভেন্দুকে বিশ্বসেরা চোর-জোচ্চর বলে কটাক্ষ মদনের

শুভেন্দুকে বিশ্বসেরা চোর-জোচ্চর বলে কটাক্ষ মদনের

মদন মিত্র বলেন, আমি কালকেইকামারহাটি থেকে পদত্যাগ করছি, পরশু মেদিনীপুর-সহ বাংলার যে কোনও আসন থেকে ভোট দাঁড়ান শুভেন্দু অধিকারী। আমি আপনার বিরুদ্ধে দাঁড়াব। যদি মায়ের দুধ খেয়ে থাকেন, একবার মদন মিত্রের সঙ্গে লড়ে দেখুন। উল্লেখ্য, নন্দীগ্রামের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন শুভেন্দু অধিকারী। প্রথমে মমতাকে জয়ী বলে দেখানোর পর দীর্ঘ সময় আটকে থাকে ঘোষণা। এরপর জানানো হয় শুভেন্দু অধিকারী ১৯০০ ভোট জিতেছেন নদীগ্রামে। তিনি চুরি করে ভোটে জিতেছেন বলে অভিযোগ ওঠে। তারপর মদন মিত্র এদিন তাঁকে বিশ্বসেরা চোর, জোচ্চর বলে কটাক্ষ করেন।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার লাইনে শুভেন্দুও!

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার লাইনে শুভেন্দুও!

মদন মিত্র এদিন রাজ্যের বিরোধী দলনেতাকে শুধু নন্দীগ্রামের জয় নিয়েই খোঁচা দেননি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি ইঁদুরের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তার মধ্যে শুভেন্দু অধিকারীর নামও রয়েছে। এখন বলছে না। তবে তাঁকে দলে নেওয়া হবে না।

আলো মানে ফিলিপ আর পাগল মানে দিলীপ, কটাক্ষ মদনের

আলো মানে ফিলিপ আর পাগল মানে দিলীপ, কটাক্ষ মদনের

শুধু শুভেন্দু অধিকারীকেই নয়, এদিন দিলীপ ঘোষকেও একহাত নেন মদন মিত্র। তিনি বলেন, খড়গপুরেও তৃণমূল জিতবে। দল যদি দায়িত্ব দেন টানা ১৫ দিন খড়গপুরে পড়ে থাকব। দিলীপ ঘোষকে দল তাড়িয়ে দিয়েছে, খড়গপুরও এবার তাঁকে তাড়িয়ে দেবে। আমিও দেখতে চাই, কে দিলীপ ঘোষ। আরে আলো মানে ফিলিপ আর পাগল মানে দিলীপ। এভাবেই তাঁকে কটাক্ষ করেন মদন মিত্র।

মদন মিত্রতে বাংলার রাজনীতিতে কমেডিয়ান বলে পাল্টা দিলীপের

মদন মিত্রতে বাংলার রাজনীতিতে কমেডিয়ান বলে পাল্টা দিলীপের

তবে সেই কটাক্ষের জবাবও পেয়েছেন মদন মিত্র। দিলীপ ঘোষ বলেন, শুভেন্দুর কাছে নেত্রীর হার হয়েছে, তাই সেই জ্বালা থেকেই উনি ওইসব মন্তব্য করছেন। আর মদন মিত্র তো বাংলার রাজনীতিতে একজন কমেডিয়ান। তিনি মাঝেমধ্যেই ওইসব কথা বলে একটু হাস্যরস তৈরি করেন বাংলার রাজনীতিতে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+