বিজেপি-সিপিএম-কংগ্রেসকে বান্ডিলে প্যাক করে দক্ষিণশ্বেরে তর্পণ করব, হুঙ্কার মদনের
বিরোধীদের অশুভ আঁতাত নিয়ে সরব হন কামারহাটির মঞ্চ থেকে। বিজেপি,সিপিএম ও কংগ্রেসের অশুভ আঁতাতের বিরুদ্ধে কামারহাটিতে ধিক্কার মিছিল করেন বিধায়ক মদন মিত্র।
বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে একযোগে নিশানা করলেন মদন মিত্র। তিন পার্টির অনৈতিক জোটকে কীভাবে শেষ করতে হয়, তা জানিয়ে দিলেন তিনি। নিজের বিধানসভা কেন্দ্র উত্তর ২৪ পরগনার কামারহাটি থেকে তিনি গর্জে উঠলেন বিজেপি, সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে। তিন পার্টির কী অবস্থা তিনি করবেন, তাও জানিয়ে দিলেন দরাজ কণ্ঠে।
এদিন তিনি বিরোধীদের অশুভ আঁতাত নিয়ে সরব হন কামারহাটির মঞ্চ থেকে। বিজেপি,সিপিএম ও কংগ্রেসের অশুভ আঁতাতের বিরুদ্ধে কামারহাটিতে ধিক্কার মিছিল করেন বিধায়ক মদন মিত্র। তারপর তিনি বিরোধী তিন দলকেই হুঁশিয়ারি দেন। মিছিল শেষে কামারহাটির সভা থেকে তিনি গর্জে ওঠেন।

কামারহাটির সভায় বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র বলেন, "বিজেপি, কংগ্রেস ও সিপিএম মনে রাখবেন, এই তিনজনকে বান্ডিলে প্যাক করে প্রয়োজনে দক্ষিনেশ্বরের গঙ্গায় বিসর্জন দেব। তিনজনকে বান্ডিল করে কীভাবে তর্পণ করতে হয়, তা আমাদের জানা আছে। বেশি বাড়াবাড়ি করলে এবার সেই কাজটাই করতে হবে।"
এদিন তিনি নাম না করে প্রদেশ যুব কংগ্রেসের নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিকেও একহাত নেন। তৃণমূলকে শাসন ক্ষমতা থেকে হটানোর প্রতিজ্ঞা করে ন্যাড়া হয়েছিলেন কৌস্তভ। এদিন মদন বলেন, "ন্যাড়া করতেও আমরা জানি। ন্যাড়া হয়ে আমাদেরকে ভয় দেখাবেন না।"
এদিন শুধু বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে আক্রমণ করেই ক্ষান্ত হননি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি এদিন রাজ্য পুলিশকেও একহাত নেন। তিনি বলেন, "পশ্চিমবঙ্গ পুলিশকে বলছি, আপনারা মাঝে মাঝে ভুলে যান তৃণমূল কংগ্রেস শাসকদল। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন, আমরা কিন্তু বাংলা চালাই। সিপিএম ও বিজেপিকে আপনারা বাবা বলে ভাবলেও, ওরা কিন্তু বাবা নয়।"

তিনি বলেন, পুলিশের মধ্যে চর রয়েছে। বিজেপি বাংলার বাজার গরম করলে কীভাবে ঠান্ডা করতে হয় তৃণমূলের কাছে সেই মন্ত্রও আছে। তৃণমূল যদি মনে করে প্রয়োজনে সেই মন্ত্র প্রয়োগ হবে। শুধু বিজেপি নয়, সিপিএের উদ্দেশেও তিন তোপ দাগেন। মদন মিত্র পুলিশকে নিশানা করেই বলেন, কদিন আগে পুরসভার ঠিক আগে ৫০টি মাইক লাগিয়ে সিপিএম মিটিং করল। তখন আপনাদের চোখে পড়ল না। এখন উল্টোদিকে মুখ ঘুরিয়ে হাসছেন। আমি সব পুলিশ নয়, পুলিশের একাংশ বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে এসব করছে বলে তিনি অভিযোগ করেন।












Click it and Unblock the Notifications