'বাই বাই এনআরসি', এই থিমে বিজয়া সম্মিলনী পালন মদনের

এবার দুর্গাপুজোর বিসর্জনের সাথে এনআরসি ও বিদায়। আসছে বছর দুর্গা মা আবার আসবেন তবে পশ্চিম বাংলায় এনআরসি আর প্রবেশ করতে পারবে না। পুজো মিটতে শনিবার সপ্তাহান্তে এমনই স্লোগান তুলে বিয়ে সম্মেলনী পালন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।

বাই বাই এনআরসি, এই থিমে বিজয়া সম্মিলনী পালন মদনের

ভবানীপুর গুরুদুয়ার এর সামনে এনআরসি বিদায় নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বিজয়া সংমিলনীতে প্রায় সমস্ত ধর্মের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলকে লাড্ডু বিতরণ করে মিষ্টিমুখ করান মদন মিত্র।

পাশাপাশি স্লোগান তোলেন বাই বাই এনআরসি, তিনি বলেন এবার দুর্গা পূজার বিসর্জনের সাথে এনআরসি ও বিদায়। আসছে বছর দুর্গা মা আবার আসবেন তবে পশ্চিম বাংলায় এনআরসি আর প্রবেশ করতে পারবে না।

এছাড়াও, নোবেল জয়ী দের প্রতি অশালীন বক্তাদের বিরুদ্ধে তির বিঁধে তাদেরকে অশিক্ষিত, অসভ্য বলে মন্তব্য করেন তিনি। এবং সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই-এর সভাপতি হওয়ায় তিনি উচ্ছাস প্রকাশ করেন তিনি। দুর্গা মায়ের জয়ধ্বনি দিয়ে ও সকল ধর্মের মানুষকে ধন্যবাদ জানিয়ে বিজয়া সম্মিলনী শেষ করেন মদন মিত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+