মদন কবিতার পর গান বাঁধলেন নীল গিরগিটিকে নিয়ে, এবার নিশানা করলেন কাকে

মদন কবিতার পর গান বাঁধলেন নীল গিরগিটিকে নিয়ে, এবার নিশানা করলেন কাকে

কবিতা আর গান দিয়েই এবার শুরু হয়েছে রাজনৈতিক লড়াই। আবার গান বেঁধেছেন মদন মিত্র। তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক গানে গানেই এবার নিশানা করেছেন নীল গিরগিটিকে? কে এই নীল গীরগিটি, যাঁর কথা তিনি তুলে ধরেছেন তাঁর রচিত গানে। গান শুনলেই অবশ্য স্পষ্ট হয়ে যাবে মদনের নিশানায় আসলে কে!

পাল্টা কবিতা পাঠেই জবাব মাদনের

পাল্টা কবিতা পাঠেই জবাব মাদনের

কিছুদিন ধরেই বাংলায় বেফাঁস-অশালীন মন্তব্যের হিড়িক পড়ে গিয়েছে। কেউ কাউকে ছাড়ছেন না, বাজে কথায় আক্রমণ শানাচ্ছেন। তারপরই এখন হঠাৎ কবিতায়-গানে একে এপরকে নিশানা করে চলেছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা। সম্প্রতি বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কবিতা পাঠ করেছেন। তাঁকে পাল্টা কবিতা পাঠেই বিঁধেছেন মদন মিত্র ও দেবাংশু ভট্টাচার্যরা।

নীল গিরগিটির গানে রুদ্রনীলকে জবাব

নীল গিরগিটির গানে রুদ্রনীলকে জবাব

এবরা মদন লিখে ফেললেন এক গান। সেখানে উঠে এল নীল গিরগিটির কথা। কে তিনি? তিনি যে রুদ্রনীল ঘোষ তা বোঝা যাচ্ছে স্টষ্টই। অনুব্রত মণ্ডলের সিবিআই তলব এড়ানো নিয়ে কবিতা পাঠ করেছিলেন রুদ্রনীল। হাঁসখালি-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের প্রতিবাদেও মুখ খুলেছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল। তারপরই একের পর এক আক্রমণের মুখে পড়ছেন তিনি।

নিজেকে রঙিন করে উপস্থিত সোশ্যালে

নিজেকে রঙিন করে উপস্থিত সোশ্যালে

রুদ্রনীলের একের পর এক কবিতার পাল্টা জবাব দিয়েছেন। কবিতা পাঠেই সেই জবাব দিয়েছেন মদন মিত্র। এবার বাঁধলেন গান। সেই গানে রুদ্রনীলকে নীল গিরগিটি বলে কটাক্ষ করলেন। রাজনীতির ময়দানে বর্ণময় চরিত্র মদন মিত্র। তিনি নিজেকে রঙিন করে মাঝেমধ্যেই উদ্ভাসিত হন সোশ্যাল মিডিয়ায়। এবারও তার অন্যথা হল না।

নীল গিরগিটি ডাকছে কুটুর কুটুর করে

নীল গিরগিটি ডাকছে কুটুর কুটুর করে

তিনি যে গান লিখলেন, সেই গানের কথা হল- নীল গিরগিটি ডাকছে আবার কুটুর কুটুর করে/অন্ধকারে গিরগিটিটা ডাকছে আবার ঘরে/আহা কুটুর কুটুর করে। এই লাইন দিয়ে শুরু। আবার শেষ হয়েছে- গিরগিটিকেও হার মানাবে রং বদলের মাস্টার/আগে থেকে করিয়ে রেখো হাতে পায়ে প্লাস্টার।

ফেসবুক লাইভে মদন মিত্র সুপারহিট

ফেসবুক লাইভে মদন মিত্র সুপারহিট

শুধু গান লিখেই ক্ষান্ত হননি তৃণমূলের বিধায়ক মদন মিত্র। তিনি নিজেই গেয়েছেন সেই গান। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে উঠেছে সেই গানের কথা ও সুর। বিরোধীদের জবাব দিতে তিনি অনেকদিন ঘরেই গানের রাস্তায় হাঁটলেন। ফেসবুক লাইভে মদন মিত্র এই গান নিয়ে আবার রাজ্য রাজনীতি তোলপাড়।

ফেসবুক লাইভে মদন মিত্রের চমক

ফেসবুক লাইভে মদন মিত্রের চমক

ফেসবুক লাইভে মদন মিত্র ফের একবার চমক দিলেন। মদন মিত্রের নতুন পরিচয় হয়ে উঠেছে এই ফেসবুক লাইভ। তাঁর বেশভূষা থেকে শুরু করে ব়্যাপ- সব কিছুতেই নিজেকে স্বতন্ত্র করে তুলেছেন মদন মিত্র। রাজনীতির দ্বিতীয় ধাপে মদন মিত্র নিজেকে একেবারেই এক ভিন্ন চরিত্রে তুলে ধরেছেন। সৌজন্যে অবশ্যই ফেসবুক লাইভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+